KolkataTV

২০ মিনিটেই উধাও ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট! ৯৯৯ থেকে ১৫ হাজার, কলকাতায় ফুটবল উন্মাদনা তুঙ্গে

ওয়েব ডেস্ক : কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ৩ অক্টোবর মুখোমুখি হবে ভারত (India) ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil)। ঐতিহাসিক এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বুধবার, ২ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে শুরু হয়েছে ম্যাচের টিকিট বিক্রি।

সমর্থকদের জন্য টিকিট মিলছে ডিস্ট্রিক্ট বাই জোম্যাটোর অ্যাপ ও ওয়েবসাইটে। একজন সর্বোচ্চ ১০টি টিকিট (Tickets) কিনতে পারবেন বলে জানানো হয়েছে। তবে বিক্রি শুরু হতেই ব্যাপক ভিড় তৈরি হয়। রিপোর্ট অনুযায়ী, প্রথম ২০ মিনিটের মধ্যেই ১,০০০ থেকে ৫,০০০ টাকার অধিকাংশ নন-প্রিমিয়াম টিকিট বিক্রি হয়ে যায়।

আরও খবর : রোনাল্ডোর হানিমুন কি কেরলেই? দিদি এলমার সফরে জল্পনা তুঙ্গে

টিকিটের দাম শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে। সর্বোচ্চ দাম ১৫ হাজার টাকা। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির টিকিট (Tickets) রয়েছে। আর ভিআইপি আসনের জন্য খরচ করতে হবে ১৫ হাজার টাকা। বিভিন্ন ব্লক ও আসনের অবস্থান অনুযায়ী দামেও রয়েছে পার্থক্য। গোল্ড ক্যাটাগরির একাধিক আসনের দাম ২,৫০০ থেকে ৯,০০০ টাকার মধ্যে। অন্যদিকে সিলভার ক্যাটাগরিতে ৯৯৯ টাকা থেকে শুরু করে ৩,৫০০ টাকা পর্যন্ত আসন রয়েছে।

ভারতের (India) এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি আরও বিশেষ কারণ, সিনিয়র পুরুষ দলের পর্যায়ে এই প্রথম ভারতের মাটিতে খেলতে আসছে ব্রাজিল (Brazil)। ৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের পর ৬ অক্টোবর একই মাঠে উরুগুয়ের বিরুদ্ধেও নামবে ভারত। তার আগে ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে খেলবে খালিদ জামিলের দল।

Exit mobile version