KolkataTV

মিনি-নিলামে এই ৫ প্লেয়ারের জন্য নিশ্চিতভাবে দর হাঁকাবে KKR!

ওয়েব ডেস্ক: মিনি-নিলামের (IPL Auction) আগে একঝাঁক প্লেয়ারকে রিলিজ করে কেকেআর (KKR) এটা পরিষ্কার করে দিয়েছে যে, আগামী সিজনে ঢেলে সাজানো হবে দল। ভারসাম্য ফিরিয়ে আনতেই বেশ কয়েকটি বড় সিদ্ধান্তও নিয়েছে নাইট শিবির। বাদ পড়েছেন আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ারের মতো প্লেয়াররা, যাঁরা আইপিএল-এ পার্পল জার্সিতেই পরিচিতি পেয়েছেন। সেই সঙ্গে বাদ দেওয়া হয়েছে কুইন্টন ডি কক এবং রহমানউল্লাহ গুরবাজের মতো বিদেশি ব্যাটার এবং অনরিখ নখিয়া, স্পেন্সার জনসনের মতো পেসার।

শনিবারের পর কেকেআর ফ্র্যাঞ্চাইজির হাতে রয়েছে সর্বোচ্চ ৬৪.৩ কোটি টাকা এবং ফাঁকা রয়েছে ১৩টি স্লট। কাজেই ডিসেম্বরের মিনি-নিলামে আপাতত ঘর ভরানোই লক্ষ্য হবে কিং খানের দলের। কিন্তু কোন কোন প্লেয়ারের জন্য দর হাঁকাবে নাইট শিবির? চলুন এমন কয়েকটি সম্ভাব্য নাম দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: এই ৩ গুরুত্বপূর্ণ কারণেই আন্দ্রে রাসেলকে বিদায় করল KKR!

দেখুন আরও খবর:

Exit mobile version