KolkataTV

IPL-এর মাঝেই বড় ধাক্কা KKR-এ! সুযোগ না পেয়ে দেশে ফিরে গেলেন বিদেশি ওপেনার

ওয়েব ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2026) শক্তিশালী দল গড়েও ধারাবাহিক ব্যর্থতায় চাপে পড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে এখন প্রতিটি ম্যাচই কার্যত ‘ডু অর ডাই’ হয়ে দাঁড়িয়েছে নাইটদের কাছে। আর এই কঠিন পরিস্থিতির মাঝেই বড় ধাক্কা খেল নাইট শিবির। দেশের হয়ে খেলার জন্য আইপিএল ছেড়ে নিউজিল্যান্ডে ফিরে গেলেন কিউয়ি তারকা রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)।

এবারের আইপিএল মিনি নিলামে ২ কোটি টাকার বেস প্রাইসে রাচিনকে দলে নেয় কেকেআর। তবে দলে থাকলেও এখনও পর্যন্ত একটিও ম্যাচে সুযোগ পাননি তিনি। ওপেনিং এবং মিডল অর্ডারে একাধিক পরীক্ষা-নিরীক্ষা চললেও টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে ফিন অ্যালেন এবং টিম সাইফার্টের উপরেই। দল টানা ব্যর্থ হলেও বেঞ্চেই বসে থাকতে হয়েছে রাচিনকে।

আরও পড়ুন: ক্রিকেটে ৫০ ওভারে উঠল ৮২২ রান! কোথায় হল এই ম্যাচ?

এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছিল ক্রিকেট মহলে। অনেকের মতে, ধারাবাহিক হারের মাঝেও রাচিনের মতো প্রতিভাবান ক্রিকেটারকে সুযোগ না দেওয়া কেকেআর ম্যানেজমেন্টের বড় ভুল। কিন্তু সমালোচনায় কর্ণপাত না করেই তাঁকে বাইরে রেখেছিল দল। অনেকেই এবার এক্ষেত্রে নাইট টিম ম্যানেজমেন্টের দিশাহীন পরিকল্পনাকে দায়ি করছেন। আবার প্রশ্ন উঠছে দলের কোচ অভিষেক নায়ার এবং অধিনায়ক অজিঙ্ক রাহানের দূরদর্শিতা নিয়েও।

জানা গিয়েছে, চলতি মাসের ২৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপর জুন মাসে ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিযেও অংশ নেবে কিউয়ি দল। দুই সিরিযের জন্যই দলে জায়গা পেয়েছেন রাচিন রবীন্দ্র। সেই কারণেই জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য কেকেআর শিবির থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি এবং তাঁর আবেদন মঞ্জুরও করা হয়। সূত্রের খবর, শুক্রবার তিনি নাইট শিবির ছেড়ে দেশে ফিরে গিয়েছেন। সেই সঙ্গে রেখে গিয়েছেন কিং খানের ফ্র্যাঞ্চাইজির আরও একটি অপরিকল্পিত রোডম্যাপের জীবন্ত দলিলকে।

দেখুন আরও খবর: 

Exit mobile version