Sunday, August 16, 2026
HomeScrollশেষ ম্যাচে কেঁদে ভাসালেন মেসি! এবার কি অবসর? ভেবেই মন খারাপ ভক্তদের
Lionel Messi

শেষ ম্যাচে কেঁদে ভাসালেন মেসি! এবার কি অবসর? ভেবেই মন খারাপ ভক্তদের

মেসি কি আগামী বিশ্বকাপ খেলবেন? বড় মন্তব্য করলেন আর্জেন্টিনার কোচ

ওয়েব ডেস্ক: ‘মডার্ন ডে ফুটবল’-এর অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। এই আর্জেন্টাইন তারকার ভক্তকূল ছড়িয়ে রয়েছে দেশ-বিদেশের আনাচে কানাচে। লিও ভক্তদের এই দুনিয়ায় এখন বইছে মন খারাপের বাতাস। কারণ দেশের মাটিতে এবার শেষ ম্যাচ খেলে ফেললেন মেসি। ম্যাচ শেষে কেঁদে ভাসালেন তারকা, কাঁদল গোটা স্টেডিয়াম। এই আবেগঘন মুহূর্ত জন্ম দিচ্ছে একাধিক প্রশ্নের- এটা কি বিদায়ের ইঙ্গিত? দেশের জার্সিতে কি আর দেখা যাবে না তাঁকে? অবসর (Retirement) জল্পনার মাঝেই স্পষ্ট বার্তা দিলেন আর্জেন্টিনার (Argentina) কোচ লিওনেল স্ক্যালোনি (Lionel Scaloni)।

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের দেশের মাটিতে শেষ প্রীতি ম্যাচে জাম্বিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন মেসিরা। এই ম্যাচে ৫-০ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচে নিজে গোল করার পাশাপাশি সহ-ফুটবলারদের গোলও করান মেসি। এর মধ্যে দেশের জার্সিতে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়াল ১১৬-তে। ম্যাচ চলাকালীন মেসির মধ্যে বিশেষ কোনও আবেগ ধরা না পড়লেও খেলা শেষে নিজেকে আর সামলাতে পারেননি তিনি। মাঠে দাঁড়িয়েই কেঁদে ফেলেন ‘লিয়ো’। গ্যালারি থেকেও সমর্থকেরা তাঁকে অনুরোধ করতে থাকেন, যেন তিনি আরও একটি বিশ্বকাপে খেলেন এবং দেশকে আবারও চ্যাম্পিয়ন করেন। যদিও নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও পর্যন্ত সরাসরি কিছু বলেননি মেসি।

আরও পড়ুন: ২৫ কোটির গ্রিন কি শুধু ব্যাটিংই করবেন? KKR বিতর্কে বিরাট মন্তব্য অজি কোচের

তবে লিওকে নিয়ে কোচ স্কালোনি বেশ আত্মবিশ্বাসী। তাঁর কথায়, “লিওর ভবিষ্যৎ ও নিজেই ঠিক করবে, কিন্তু আমি নিশ্চিত ওকে আরও একটি বিশ্বকাপে দেখা যাবে। এখনও ও খেলাটা উপভোগ করছে, গোল করছে, এই ধারাই ওকে এগিয়ে নিয়ে যাবে।” স্কালোনি আরও মনে করেন, মেসি চাইলে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলকও স্পর্শ করতে পারেন। সম্প্রতি ৯০০ গোল পূর্ণ করেছেন তিনি। কোচের মতে, “আর এক বছর খেললেই ১০০০ গোল করা সম্ভব। ওর কাছে এটা অসম্ভব নয়।”

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k