Sunday, July 5, 2026
HomeScroll'শাহিনকে বাদ দেওয়া হোক', জামাইয়ের পারফরম্যান্সে ক্ষুব্ধ আফ্রিদি
India vs Pakistan match

‘শাহিনকে বাদ দেওয়া হোক’, জামাইয়ের পারফরম্যান্সে ক্ষুব্ধ আফ্রিদি

আজম ও শাদাব খানকেও প্রথম একাদশে রাখা যাবে না, জানালেন আফ্রিদি

ওয়েব ডেস্ক : ভারত-পাকিস্তান ম্যাচ (India-Pakistan Match) হবে, আর তাতে টিম ইন্ডিয়া জিতবে। তা যেন একপ্রকার নিয়ম হয়ে গিয়েছে। রবিবার কলম্বোতেও লজ্জার হার হেরেছে পাকিস্তান। আর এই ম্যাচে জামাই শাহিন আফ্রিদির (Shaheen Afridi) পারফরম্যান্স দেখে ক্ষুব্ধ হলেন শ্বশুড় শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। অবিলম্বে তাঁকে দল থেকে বের করে দেওয়া দরকার বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত কয়েকমাসে একাধিকবার মুখোমুখি হয়েছে ভারত (India) ও পাকিস্তান (Pakistan)। এক সময়ে দুই দেশের মধ্যে হাড্ডাহাড্ডি ক্রিকেট হলেও, সম্প্রতি তা একপেশে হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রত্যেক ম্যাচই জিতছে ভারত। আর লাগাতার ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতিকে তুলোধনা করলেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi)।

আরও খবর : “এই জয় ভারতের জন্য,” কলম্বোয় পাক-বধ করে বিরাট মন্তব্য সূর্যর

রবিবার হারের পর আফ্রিদি জানান, আমাকে যদি সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আমি শাহিনকে (Shaheen Afridi) বাদ দিয়ে দেব। বাবর আজম (Babar Azam) ও শাদাব খানকেও (Shadab Khan
) প্রথম একাদশে রাখা যাবে না বলেও জানিয়েছেন তিনি। সঙ্গে বলেছেন, আসন্ন নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ তরুণদের সুযোগ দেওয়া উচিত। ভবিষ্যতের কথা ভেবে তা করা হোক।

উল্লেখ্য, রবিবার দু’ওভার বল করেছেন শাহিন। দিয়েছেন ৩১ রান। অন্যদিকে শাদাব এক ওভারে দিয়েছেন ১৭ রান। পাকিস্তান যখন একের পর এখ উইকেট হারাচ্ছিল, সেই সময় অনেকের ভরসা ছিল বাবর আজমের উপর। কিন্তু, রক্ষাকর্তা হয়ে উঠতে পারলেন না তিনি। মাত্র ৫ রান করে প্যাবিলিয়নে ফিরে যান তিনি। আর দলের এমন পারফরম্যান্স দেখেই বেশ ক্ষুব্ধ হলেন শাহিদ আফ্রিদি। দলে তরুণদের সুযোগ দেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet