KolkataTV

অলিম্পিকে সোনা জিতলেই ১ কোটি! খেলোয়াড়দের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

ওয়েব ডেস্ক : রাজ্যের ক্রীড়াক্ষেত্রে সাফল্য পাওয়া খেলোয়াড়দের উৎসাহ দিতে বড় আর্থিক সহায়তার পরিকল্পনা নিয়েছে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরকার। মন্ত্রিসভার বৈঠকে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ক্রীড়া সহায়তা প্রকল্প’ চালু করতে চলেছে সরকার। এই প্রকল্পের আওতায় ক্রীড়াবিদদের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনকারী সংস্থাকেও আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব রয়েছে বলে খবর।

জাতীয় গেমস কিংবা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়া দল ও ব্যক্তিগত ক্রীড়াবিদদের জন্য সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তার কথা ভাবছে রাজ্য সরকার (West Bengal Government)। পাশাপাশি জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের ক্ষেত্রে ১ কোটি এবং রাজ্য গেমস আয়োজনের জন্য ৫০ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

আরও খবর : ৪০০০ রান, ৩৫০ উইকেট, জাদেজার ইতিহাসে মুগ্ধ কোচ

আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ীদের জন্যও থাকছে বড় পুরস্কার। অলিম্পিকে সোনার পদক জিতলে ১ কোটি, রুপো পেলে ৭৫ লক্ষ এবং ব্রোঞ্জ জিতলে ৫০ লক্ষ টাকা দেওয়া হবে। কমনওয়েলথ ও এশিয়ান গেমসে সোনাজয়ীরা পাবেন ৫০ লক্ষ, রুপোজয়ীরা ৩০ লক্ষ এবং ব্রোঞ্জজয়ীরা ২০ লক্ষ টাকা পাবেন। বিশ্বচ্যাম্পিয়নশিপের ক্ষেত্রেও সোনার জন্য ৫০ লক্ষ, রুপোর জন্য ৩৭.৫০ লক্ষ এবং ব্রোঞ্জের জন্য ২৫ লক্ষ টাকা পুরস্কার রাখা হয়েছে।

এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা, রুপো ও ব্রোঞ্জজয়ীদের দেওয়া হবে যথাক্রমে ২৫ লক্ষ, ১৫ লক্ষ ও ১০ লক্ষ টাকা। জাতীয় গেমস ও জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনাজয়ীরা পাবেন ১০ লক্ষ, রুপোজয়ীরা ৫ লক্ষ এবং ব্রোঞ্জজয়ীরা ৩ লক্ষ টাকা। শুধু এককালীন পুরস্কার নয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের মাসে ১০ হাজার টাকা করে ভাতা দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে।

Exit mobile version