KolkataTV

WPL নিলামে কোটিপতি দীপ্তি শর্মা! আর কে কত দাম পেলেন?

ওয়েব ডেস্ক: চলছে মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম (WPL Auction 2026)। আর এই নিলামে নজর কাড়লেন ভারতের বিশ্বজয়ী ক্রিকেটার দীপ্তি শর্মা (Dipti Sharma)। এখনও পর্যন্ত সর্বোচ্চ ৩.২ কোটি টাকায় তাঁকে দলে নিল ইউপি ওয়ারিয়র্স। যদিও প্রথমে দীপ্তিকে তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় দলে নেওয়ার চেষ্টা করে দিল্লি ক্যাপিট্যালস। তবে ওয়ারিয়র্সের তরফে আরটিএম ব্যবহার করা হয়। সেক্ষেত্রে দিল্লি ক্যাপিট্যালস তাঁর দাম বাড়িয়ে ৩.২ কোটি করে। সেই মূল্য মেনে নিয়ে বিশ্বজয়ী এই ক্রিকেটারকে দলে নেয় ইউপি ওয়ারিয়র্স (UP Warriors)।

তবে শুধু দীপ্তি নয়, এবারের ডব্লিউপিএল-এর নিলামে ৩ কোটি টাকা দাম পেয়েছেন অ্যামেলিয়া কের, তাঁকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এছাড়া শ্রী চরণীকে ১.৩ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি। আশা শোভানাকে ১.১ কোটি টাকায় তুলে নিয়েছে ইউপি। ওয়ারিয়র্স। বিদেশিদের মধ্যে সোফি ডিভাইনকে ২ কোটি টাকায় নিয়েছে আরসিবি এবং মেগ ল্যানিংকে ১.৯ কোটি টাকায় দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স।

আরও পড়ুন: বন্ধু স্মৃতির বিয়ে নিয়ে টানাটানি! সবটা দেখে বড় সিদ্ধান্ত জেমাইমার

WPL নিলামে কোন ভারতীয় প্লেয়ার কত দাম পেলেন?

WPL নিলামে কোন বিদেশি প্লেয়ার কত দাম পেলেন?

দেখুন আরও খবর:

Exit mobile version