KolkataTV

নতুন স্লোগান, নতুন লোগো! রজ্যবাসীকে কী বার্তা দিল তৃণমূল?

কলকাতা: বিজেপিকে (BJP) নিশানা, বাঙালি অস্মিতায় শাণ- এই দুই অস্ত্রেই ২০২৬-এর বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) ফের রাজ্যে বাজিমাত করতে চলেছে তৃণমূল (TMC)। নির্বাচনী প্রচারের জন্য দলের নতুন স্লোগান (TMC Slogan) এবং লোগোর (TMC Logo) মাধ্যমে অন্তত সেটাই বোঝা গেল। ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’ – এই বার্তাকে সামনে রেখেই বাংলায় প্রচার শুরু করছে ঘাসফুল শিবির।

শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (AITC) তরফে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই স্লোগান এবং একটি নতুন লোগো প্রকাশ করা হয়েছে। লোগোতে নীল রংয়ের পশ্চিমবঙ্গের মানচিত্র, দেশের পতাকার তিন রং, প্রতিবাদী মানুষের অবয়ব দেখানো হয়েছে, যা বাংলার মানুষের দুঃখ-অভিমান ও প্রতিবাদকে প্রতীকী ভাষায় দেখানো হয়েছে।

আরও পড়ুন: দিলীপ বন্দনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়! অস্বস্তি বাড়ল শুভেন্দু শিবিরে?

তৃণমূলের তরফে নতুন এই লোগোর বর্ণনায় বলা হয়েছে, ‘এটি এমন একটি লোগো যা বাঙালি-বিরোধী জমিদার, যারা এই দেশের মানুষকে শোষণ, অপমান, ভয় দেখানো এবং নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে বাঙালিদের সম্মিলিত হতাশাকে তুলে ধরে।’ ছবিতে কেন্দ্রের শাসক দল বিজেপিকে নিশানা করে বলা হয়েছে, বাংলার মানুষ শোষণ, অপমান ও ভয়ের রাজনীতি আর বরদাস্ত করবেন না।

একইসঙ্গে এই পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, ‘বাংলা এক হয়ে জেগে উঠবে এবং বিজেপিকে বাইরের দরজা দেখিয়ে দেবে। ২০২৬ সালে নিশ্চিতভাবে তাদের বিদায় হবে। এটি কোনও করুণা, অনুশোচনা এবং প্রত্যাবর্তন ছাড়াই একটি গণতান্ত্রিক বিদায় হতে চলেছে।’ দলীয় নেতাদের মতে, এই বার্তা বাংলার মানুষকে এক থাকার প্রেরণা জোগাবে।

দেখুন আরও খবর:

Exit mobile version