KolkataTV

অন্নপূর্ণার টাকা তুলতে গিয়ে অবাক গৃহবধূ, অ্যাকাউন্টে দেখলেন ৭৪০ কোটি টাকা!

ওয়েব ডেস্ক : অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) ভাতার টাকা অ্যাকাউন্টে জমা পড়েছে কি না, তা জানতে ব্যাঙ্কে গিয়েই চমকে উঠলেন আলিপুরদুয়ারের (Alipurduar) এক গৃহবধূ। স্টেটমেন্টে তাঁর অ্যাকাউন্টে ছিল প্রায় ৭৪০ কোটি টাকা। ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়।

ঘটনাটি আলিপুরদুয়ার (Alipurduar) জেলার ফালাকাটা (Falakata) ব্লকের উত্তর ধুলাগাঁও গ্রামের। স্থানীয় বাসিন্দা স্বপ্না বর্মন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় গিয়ে অ্যাকাউন্টের স্টেটমেন্ট তোলেন। সেখানে কোটি কোটি টাকার ব্যালেন্স দেখে তিনি যেমন হতবাক হয়ে যান, তেমনই বিষয়টি দেখে বিস্মিত হন ব্যাঙ্কের কর্মীরাও।

আরও খবর : বারুইপুরে ফের গেলেন মুখ্যমন্ত্রী, তুলে দিলেন নিহত ইন্দ্রজিতের পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র

খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের ভিড় জমে স্বপ্না বর্মনের বাড়িতে। পরিস্থিতি জানতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। পরে তাঁকে ফের ব্যাঙ্কে গিয়ে ব্যালেন্স পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। দ্বিতীয়বার স্টেটমেন্ট যাচাই করে দেখা যায়, অ্যাকাউন্টে রয়েছে মাত্র ২০২ টাকা। অর্থাৎ প্রথমবার যে বিপুল অঙ্ক দেখা গিয়েছিল, তা ছিল সফ্টওয়্যারের ভুল।

ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক প্রযুক্তিগত সমস্যার কারণে ভুল ব্যালেন্স প্রদর্শিত হয়েছিল। পরে সেই ত্রুটি সংশোধন করা হয়েছে এবং গ্রাহকের প্রকৃত ব্যালেন্সই দেখানো হচ্ছে। অতিরিক্ত কোনও অর্থ অ্যাকাউন্টে জমা পড়েনি বলেও স্পষ্ট করেছে ব্যাঙ্ক। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Exit mobile version