KolkataTV

গভীর রাতে গ্রেফতার দুই তৃণমূল নেতা, বাদুড়িয়ায় চাঞ্চল্য

ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) মহকুমার বাদুড়িয়া ব্লকে গভীর রাতে দুই তৃণমূল (TMC) নেতাকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। গ্রেফতার হয়েছেন শায়েস্তানগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকাশ সরদার এবং আঠুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিজানুর রহমান ওরফে রাজু।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’জনকেই ঋতব্রত-ঘনিষ্ঠ বিধায়ক বুরহানুল মুকাদ্দিম লিটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত বলে দাবি করা হয়। তাঁদের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই শায়েস্তানগর ও আঠুরিয়া এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

আরও খবর : শনিবার কলকাতায় ভারী বৃষ্টি! সতর্কতা দক্ষিণের ৬ জেলায়, কোথায় রবিবার-সোমবারও চলবে বৃষ্টি?

দুই নেতার বিরুদ্ধে ভোট-পরবর্তী সন্ত্রাস, এলাকায় ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করা এবং একাধিক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল। স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে জানা গিয়েছে।

অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ (Police) অভিযান চালায়। এরপর প্রকাশ সরদার এবং মিজানুর রহমান ওরফে রাজুকে গ্রেফতার করা হয়। তাঁদের গ্রেফতারিকে ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে দুই নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এখনও আদালতে প্রমাণিত হয়নি। গ্রেফতার হওয়া দুই তৃণমূল নেতাকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।

Exit mobile version