ওয়েব ডেস্ক : বাড়িতে একা থাকার সুযোগে ৫২ বছরের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের (Murder) অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বসিরহাটের (Basirhat) স্মরণিয়া এলাকায়। মৃতার নাম খাদিজা বিবি। বাড়ির একটি ঘর থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, খাদিজা বিবির স্বামী বর্তমানে জেলে রয়েছেন। তাঁর দুই ছেলেও কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন। ফলে ছোট নাতিকে নিয়েই বাড়িতে থাকতেন তিনি। গতকাল রাতে খাওয়াদাওয়ার পর নাতিকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন খাদিজা।
আরও খবর : ৩১ মার্চের মধ্যে রাজ্যে ১ লক্ষ নিয়োগ! পুরুলিয়া থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ভোরে ঘুম থেকে উঠে ঠাকুমাকে দেখতে না পেয়ে নাতি খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির অন্য একটি ঘরে রক্তাক্ত অবস্থায় খাদিজার দেহ দেখতে পান প্রতিবেশীরা। তাঁর গলা ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ।
পুলিশ (Police) দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আত্মীয়দের দাবি, জমি সংক্রান্ত বিষয়ে পরিবারের একটি বিবাদ চলছিল। তবে সেই বিবাদের জেরেই খুন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে মৃতার বোন মমতাজ শেখের বক্তব্যও খতিয়ে দেখছে পুলিশ।
