KolkataTV

গণনার আগে উত্তপ্ত পানিহাটি

পানিহাটি: গণনার আগে উত্তপ্ত পানিহাটি (Panihati Chaos)। উত্তর পানিহাটির তৃণমূল নেতার বাড়ির সামনে সাদা থান ও হুমকির পোস্টার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা উত্তর পানিহাটির ১৯ নম্বর ওয়ার্ডের। গোটা ঘটনায় আতঙ্কে তৃণমূল নেতার পরিবার। অভিযোগের আঙুল বিজেপির দিকে। ঘটনা তদন্তে ঘোলা থানার পুলিশ, পুলিশকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের।

জানা গিয়েছে, খরদা বিধানসভার অন্তর্গত উত্তর পানিহাটির 19 নম্বর ওয়ার্ডের ভোট গণনার আগের দিনই
উত্তর পানিহাটি তৃণমূল নেতা তথা আইনজীবী সন্তু দাসের বাড়ির সামনে সাদা থান ও হুমকির পোস্টার পড়ে। হুমকির পোস্টারে লেখা তৃণমূলের নেতাগিরি কালকেই শেষ দিন, এই ধরনের পোস্টার দেখে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে তৃণমূল কর্মী তার পরিবার। অভিযোগের আঙুল বিজেপির দিকে।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টার জন্য উত্তরে বন্ধ ভারত-ভুটান সীমান্ত

Exit mobile version