KolkataTV

২৮৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস! কোন আসনে কে প্রার্থী? দেখুন একনজরে

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) জন্য প্রার্থী তালিকা (Congress Candidate List 2026) প্রকাশ করল কংগ্রেস (Congress)। রবিবার বিকেলে ২৮৪ আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে হাত শিবির। ঘোষিত তালিকায় একাধিক চেনা মুখের পাশাপাশি নতুন প্রজন্মের নেতাদেরও জায়গা দেওয়া হয়েছে। বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। মালদহের মালতীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। উত্তর দিনাজপুরের চাকুলিয়া কেন্দ্রে ফের ভরসা রাখা হয়েছে আলি ইমরান রামজ ওরফে ভিক্টরের উপর।

কলকাতার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতেও নজর কেড়েছে কংগ্রেসের প্রার্থী তালিকা। বালিগঞ্জে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর পুত্র রোহন মিত্রকে প্রার্থী করা হয়েছে। ভবানীপুর কেন্দ্রে লড়ছেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ। নন্দীগ্রাম আসনে যুব মুখ শেখ জরিয়াতুল হোসেনের উপর আস্থা রেখেছে দল। রাসবিহারী কেন্দ্রে ফের প্রার্থী হয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল, এবার কী ভোটে প্রার্থী হবেন?

উল্লেখযোগ্যভাবে, এবার কংগ্রেস কোনও জোটে না গিয়েই লড়াই করছে। অতীতে কখনও তৃণমূল কংগ্রেস, কখনও সিপিআইএম-এর সঙ্গে জোট করে নির্বাচন লড়লেও, বহু বছর পর এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করল হাত শিবির।

একনজরে কংগ্রেসের প্রার্থী তালিকা

Exit mobile version