Sunday, May 24, 2026
HomeBig news‘পুষ্পা’হীন ফলতায় চলছে ভোটগণনা...বড় ব্যবধানে এগিয়ে বিজেপি প্রার্থী, চতুর্থস্থানে তৃণমূল
Counting Falta Re-Election

‘পুষ্পা’হীন ফলতায় চলছে ভোটগণনা…বড় ব্যবধানে এগিয়ে বিজেপি প্রার্থী, চতুর্থস্থানে তৃণমূল

ফলতায় দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে বিজেপি এগিয়ে , কর্মী সমর্থকদের অগ্রিম বিজয় উল্লাস

এক নজরে
8.10 সর্বশেষ
নিরাপত্তা আঁটোসাঁটো
8.11
তৃণমূলের এজেন্ট নেই
8.30
ব্যালটে এগিয়ে বিজেপি
8.53
ইভিএম গণনা শুরু
9.28
রাউন্ডেই বড় ব্যবধানে এগিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা
9.58
দ্বিতীয় রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা এগিয়ে
10.00
বিজেপি কর্মী সমর্থকদের অগ্রিম বিজয় উল্লাস

ওয়েব ডেস্ক: ফলতায় ভোটগণনা শুরু (Counting Falta Re-Election)। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগণনার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। প্রশাসন সূত্রে খবর, গণনার জন্য মোট ১৯টি টেবিল রাখা হয়েছে এবং ২১ রাউন্ডে ভোটগণনা সম্পন্ন হবে। সকাল আটটা থেকে শুরু হয়েছে গণনা।

এক নজরে
🕒 শেষ আপডেট: 10.00
বিজেপি কর্মী সমর্থকদের অগ্রিম বিজয় উল্লাস

ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের অদূরে বিজেপি কর্মী সমর্থকদের অগ্রিম বিজয় উল্লাস। গেরুয়া আবির মেখে আনন্দ উল্লাসে মেতে উঠলেন বিজেপি কর্মী সমর্থকেরা। চলছে ফলতার পুনর্নির্বাচনের গণনা। দ্বিতীয় রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা এগিয়ে রয়েছে ১২৫৬৩ ভোটে।টোটাল ভোট পেয়েছে ১৫ হাজার ৮৮৩। সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মি ভোট পেয়েছে ৩৩২০ দ্বিতীয় পজিশনে, জাহাঙ্গীর খান চতুর্থ পজিশনে ৪৮১ টি ভোট পেয়েছে, কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা ৭০৯ ভোট পেয়েছে।

🕒 শেষ আপডেট: 9.58
দ্বিতীয় রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা এগিয়ে

দ্বিতীয় রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা ১২৫৬৩ ভোটে এগিয়ে রয়েছেন। সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মি ভোট পেয়েছে ৩৩২০ দ্বিতীয় পজিশনে, জাহাঙ্গীর খান চতুর্থ পজিশনে ৪৮১ টি ভোট পেয়েছে, কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা ৭০৯ ভোট পেয়েছে

🕒 শেষ আপডেট: 9.28
রাউন্ডেই বড় ব্যবধানে এগিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা

প্রথম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা ৯০৮৬ ভোটে এগিয়ে রয়েছে।অন্যদিকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান পেয়েছেন ২১০ ভোট এবং আব্দুর রাজ্জাক মোল্লা পেয়েছেন ২২৫ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে শম্ভু নাথ কুর্মি পেয়েছেন ৪৪৮ ভোট। প্রথম রাউন্ডের ফল প্রকাশ্যে আসতেই বিজেপি শিবিরে উচ্ছ্বাস দেখা গিয়েছে।

🕒 শেষ আপডেট: 8.53
ইভিএম গণনা শুরু

পোস্টাল ব্যালটের গণনা চলছে ফলতায়। পাশাপাশি ইভিএম-এর ভোট গোনা শুরু হয়ে গিয়েছে ফলতায়। প্রথম রাউন্ডের গণনা চলছে।

🕒 শেষ আপডেট: 8.30
ব্যালটে এগিয়ে বিজেপি

পোস্টাল ব্যালট এর গণনা চলছে। পোস্টাল ব্যালটে এখনও পর্যন্ত এগিয়ে বিজেপি।

🕒 শেষ আপডেট: 8.11
তৃণমূলের এজেন্ট নেই

ফলতায় ভোটগণনা শুরু, গণনা কেন্দ্রে নেই তৃণমূলের কোনও এজেন্ট। অন্য সব দলের এজেন্ট পৌঁছে গিয়েছেন।

🕒 শেষ আপডেট: 8.10
নিরাপত্তা আঁটোসাঁটো

ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।এই কেন্দ্রে ভোটের সময় ছিল ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গণনাতেও জওয়ানেরা রয়েছেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor