KolkataTV

তৃণমূল-বিজেপি বচসায় দিনহাটায় রণক্ষেত্র, সামাল দিতে বাহিনীর লাঠিচার্জ

কলকাতা: অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গেও বিজেপি পদ্ম ফোটাতে চলেছে, দুপুর পেরতেই গেরুয়া ঝড়। নবান্নের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।জগদীশচন্দ্র বোস কলেজের সামনে উত্তেজনা। ভিতরে রয়েছেন তৃণমূল সমর্থকেরা। বাইরে লাঠি হাতে বিজেপি কর্মীরা। তৃণমূলের কেউ কেউ লুকিয়ে পালাচ্ছেন। অন্যদিকে, উদয়ন গুহ (Udayan Guha) পিছিয়ে পড়তেই তৃণমূল-বিজেপি বচসায় দিনহাটায় (Dinhata) রণক্ষেত্র, সামাল দিতে বাহিনীর লাঠিচার্জ।সোমবার সকালে দিনহাটা কলেজের গণনাকেন্দ্রের বাইরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। সিতাই ও দিনহাটা বিধানসভা কেন্দ্রের ভোট গণনা যখন পুরোদমে চলছে, ঠিক তখনই মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল ও বিজেপি।

সোমবার সকালে দিনহাটা কলেজের গণনাকেন্দ্রের বাইরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। দিনহাটা কেন্দ্রে তৃণমূলের দাপুটে নেতা তথা বিদায়ী মন্ত্রী উদয়ন গুহ বেশ কয়েক হাজার ভোটে পিছিয়ে পড়েছেন। যত সময় গড়াচ্ছে, ব্যবধান তত বাড়ছে। আর এই খবর বাইরে চাউর হতেই মেজাজ হারান ঘাসফুল শিবিরের কর্মীরা।অন্যদিকে, জয়ের গন্ধ পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতেন বিজেপি সমর্থকরা। গেরুয়া শিবিরের এই জয়োল্লাস সহ্য করতে না পেরেই তেড়ে যান তৃণমূল কর্মীরা।শুরুটা হয়েছিল নিছকই স্লোগান পাল্টা স্লোগান দিয়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। দুই পক্ষের এই সংঘাত রুখতে প্রথমে স্থানীয় পুলিশ চেষ্টা করলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। শেষমেশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসরে নেমে লাঠিচার্জ শুরু করলে ছত্রভঙ্গ হয়ে যায় দুই দলের কর্মীরা।দিনহাটা কলেজের সামনে এখন মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তি বজায় রাখতে কড়া নজরদারি চালানো হচ্ছে।

Exit mobile version