KolkataTV

রাজ্যে ৪ নতুন লাইন! বড় ঘোষণা রেলের, কোন রুটে ছুটবে নতুন ট্রেন?

কলকাতা: ভোটমুখী বাংলায় একগুচ্ছ প্রকল্পের অনুমদন দিল রেল (Indian Railways)। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় ছাড়পত্র পেল চারটি নতুন রেলরুট (New Rail Route)। এর ফলে বিরাটভাবে উপকৃত হতে চলেছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) ও নদিয়া (Nadia) জেলায় মানুষজন। পাশাপাশি এই প্রকল্পগুলির মাধ্যমে ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায় রেল যোগাযোগ মজবুত হওয়ায় জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

পূর্ব রেল (Eastern Railways) যে চারটি নতুন লাইন প্রকল্পের ঘোষণা করেছে, তার মধ্যে রয়েছে ১১.৫ কিলোমিটার লম্বা বনগাঁ–চাঁদাবাজার (Bangaon–Chandabazar) রুট, ২০ কিলোমিটার লম্বা বনগাঁ–পরমহেশতলা (Bangaon–Poramaheshtala) রুট, ১৩.৮ কিলোমিটার লম্বা চাঁদাবাজার–বাগদা (Chandabazar–Bagdah) রুট এবং ৮.১৭ কিলোমিটার লম্বা রানাঘাট (আরানঘাটা)–দত্তফুলিয়া (Ranaghat Aranghata–Duttaphulia) রুট। এখন একনজরে দেখে নিন এই চার নয়া লাইনে কী কী কাজ করবে পূর্ব রেল।

আরও পড়ুন: চলবে ইন্টারলকিং-এর কাজ, বাতিল হচ্ছে একাধিক ট্রেন!

দেখুন আরও খবর:

Exit mobile version