Wednesday, July 15, 2026
HomeScrollকালনা-শান্তিপুরে নতুন সেতু, ময়ূরাক্ষীতেও ৪ লেন ব্রিজ! বাজেট ঘোষণায় খুশির হাওয়া দুই...
West Bengal Budget 2026

কালনা-শান্তিপুরে নতুন সেতু, ময়ূরাক্ষীতেও ৪ লেন ব্রিজ! বাজেট ঘোষণায় খুশির হাওয়া দুই জেলায়

বীরভূমে ময়ূরাক্ষীর উপর ৪ লেন ব্রিজে ৮০০ কোটি টাকার প্রস্তাব

কলকাতা: রাজ্য বাজেটে যোগাযোগ পরিকাঠামো উন্নয়নে একাধিক বড় প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। তার মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে নদিয়া-হুগলিকে (Nadia-Hooghly) যুক্ত করা নতুন ভাগীরথী সেতু এবং বীরভূমে ময়ূরাক্ষী নদীর উপর চার লেনের সেতু নির্মাণের প্রস্তাব। ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

অর্থমন্ত্রী জানান, কালনা ও শান্তিপুরের মধ্যে ভাগীরথী নদীর উপর একটি প্রধান সেতু নির্মাণ করা হবে। এই প্রকল্পের জন্য ১২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। সরকারের দাবি, সেতুটি তৈরি হলে দুই জেলার মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পণ্য পরিবহণ এবং আঞ্চলিক অর্থনীতির বিকাশেও গতি আসবে।

আরও পড়ুন: স্বাস্থ্য খাতে বড় বাজেট ঘোষণা, উত্তরবঙ্গে IIT-AIIMS, নতুন মেডিক্যাল কলেজ

এছাড়াও বীরভূম জেলায় ময়ূরাক্ষী নদীর উপর একটি চার লেনের সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে NH-14-এর অংশ হিসেবে Right Bank Main Canal (RBMC) এবং Left Bank Main Canal (LBMC)-এর উপর সংযোগ-সহ এই প্রকল্প বাস্তবায়িত হবে। এর ফলে জেলার সড়ক যোগাযোগ আরও উন্নত হবে বলে আশা প্রশাসনের।

বাজেটে আরও ঘোষণা করা হয়েছে, হুগলি জেলার ডানকুনি জংশন থেকে মগরা পর্যন্ত প্রায় ১,৪৫০ কোটি টাকা ব্যয়ে একটি রোড করিডোর প্রকল্প গড়ে তোলা হবে। প্রকল্পে থাকবে তিন লেনের বৈদ্যবাটি রেলওভার ব্রিজ (ROB), পাঁচটি ফ্লাইওভার, সার্ভিস রোড, পার্কিং বে-সহ আধুনিক সড়ক পরিকাঠামো।

অন্যদিকে, কলকাতা ও নিউটাউনের যোগাযোগ আরও মসৃণ করতে প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে ৭.৪১ কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা-নিউটাউন এলিভেটেড করিডোর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। এই করিডোর ইএম বাইপাস এবং সেক্টর ফাইভকে সরাসরি যুক্ত করবে। প্রকল্পে র‌্যাম্প, এলিভেটেড পার্কিং বে এবং সিসিটিভি নজরদারির ব্যবস্থাও থাকবে।

এছাড়া দুর্গাপুর-আসানসোল এবং শিলিগুড়ি-জলপাইগুড়ি অঞ্চলে মেট্রো পরিষেবা চালুর সম্ভাবনাও খতিয়ে দেখার কথা ঘোষণা করা হয়েছে। এজন্য টেকনো-ইকোনমিক স্টাডি করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot