KolkataTV

প্রতি পরিবারে চাকরি থেকে বিনামূল্যে বিদ্যুৎ! ইস্তেহারে ১১ দফা প্রতিশ্রুতি বামেদের

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে (Assembly Election 2026) সামনে রেখে নিজেদের ইস্তেহার (Manifesto) প্রকাশ করল বামফ্রন্ট (Left Front)। শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে আনুষ্ঠানিকভাবে এই প্রকাশ করা হয় বামেদের প্রতিশ্রুতিনামা। মোট ১১ দফা প্রতিশ্রুতির মধ্যে সামাজিক ভাতা, কর্মসংস্থান, বিদ্যুৎ পরিষেবা এবং নারী সুরক্ষার মতো বিষয়গুলি বিশেষ গুরুত্ব পেয়েছে।

ইস্তেহার প্রকাশ করে বিমান বসু (Biman Bose) কেন্দ্রীয় সরকার ও আরএসএস-এর বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, ভাষা, ধর্ম ও বর্ণের ভিত্তিতে বিভাজন তৈরি করা হচ্ছে এবং তার বিরুদ্ধে বামপন্থীরাই একমাত্র বিকল্প। এছাড়া ভোটার তালিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। শুধু মুসলিম নয়, হিন্দু ভোটারদের নামও কাটা হয়েছে বলে দাবি করেন তিনি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান।

আরও পড়ুন: এক আসনে মনোনয়ন ২ বিজেপি প্রার্থীর! ভোটের আগেই গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে পদ্ম শিবির

দেখুন আরও খবর:

Exit mobile version