Friday, June 12, 2026
HomeScrollLPG-র সংকট! মুড়ি-মুড়কির মতো বিকোচ্ছে ইন্ডাকশন! চাহিদায় শীর্ষে পশ্চিমবঙ্গ?
LPG Crisis In India

LPG-র সংকট! মুড়ি-মুড়কির মতো বিকোচ্ছে ইন্ডাকশন! চাহিদায় শীর্ষে পশ্চিমবঙ্গ?

মিলছে না রান্নার গ্যাসের সিলিন্ডার, বন্ধ হচ্ছে একের পর এক হোটেল-রেস্তোরাঁ

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধে (Middle East War) লিপ্ত একাধিক দেশ, তার আঁচ এবার এসে পড়ছে ভারতের হেঁসেলে। দেশে এলপিজি-র ঘাটতি (LPG Crisis) নেই, কেন্দ্র একথা বারবার বললেও দেশের সামগ্রিক ছবিটা কিন্তু বলছে অন্য কথা। মিলছে না রান্নার গ্যাসের সিলিন্ডার, বন্ধ হচ্ছে একের পর এক হোটেল-রেস্তোরাঁ। এই অবস্থায় অনেকেই বিকল্প রান্নার ব্যবস্থা খুঁজতে শুরু করেছেন। এর প্রভাব পড়েছে বাজারেও। অনলাইন অনুসন্ধান ও বিক্রির তথ্য বলছে, গত কয়েক দিনে ভারতে ইন্ডাকশন কুকার (Induction Cooker) ও কুকটপের প্রতি আগ্রহ হঠাৎ করেই অনেকটা বেড়েছে।

গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ভারতে ‘ইন্ডাকশন কুকার’ শব্দটির অনুসন্ধান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাজ্যভিত্তিক অনুসন্ধানের তালিকায় শীর্ষে রয়েছে কেরল। এর পরে রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, গোয়া এবং কর্নাটক। বিভিন্ন শহরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের সরবরাহে চাপ এবং রান্নার গ্যাসের অপ্রতুলতা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বাড়তেই এই প্রবণতা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: আতঙ্ক ছড়ালেই কঠোর ব্যবস্থা, রান্নার গ্যাসের সঙ্কট নিয়ে মুখ খুললেন মোদি

চাহিদা বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে বিক্রিতেও। টাটা গোষ্ঠীর ইলেকট্রনিক্স খুচরো চেইন ক্রোমা জানিয়েছে, গত কয়েক দিনে ইন্ডাকশন কুকটপের চাহিদা হঠাৎ করেই অনেকটা বেড়ে গিয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতেও একই ছবি দেখা যাচ্ছে। অ্যামাজনের এক মুখপাত্র জানিয়েছেন, গত দুই দিনে ইন্ডাকশন কুকটপের বিক্রি প্রায় ৩০ গুণ বেড়েছে। পাশাপাশি রাইস কুকার এবং বৈদ্যুতিক প্রেসার কুকারের বিক্রি প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে। এয়ার ফ্রায়ার এবং মাল্টি-ইউজ কেটলির চাহিদাও স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ হয়েছে।

এই হঠাৎ চাহিদা বৃদ্ধির ফলে জনপ্রিয় বেশ কিছু মডেল ইতিমধ্যেই স্টক আউট হয়ে গিয়েছে বা সীমিত পরিমাণে পাওয়া যাচ্ছে। পিজন, প্রেস্টিজ এবং ফিলিপসের মতো ব্র্যান্ডের বেশ কিছু জনপ্রিয় ইন্ডাকশন কুকটপ বর্তমানে অ্যামাজন-সহ বিভিন্ন অনলাইন শপিং প্ল্যাটফর্মে সহজে পাওয়া যাচ্ছে না বলেও খবর। উৎপাদনকারী সংস্থাগুলিও চাহিদা বৃদ্ধির কথা স্বীকার করেছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d