KolkataTV

ময়নায় ভোটের দিনে তুমুল বিক্ষোভ! তৃণমূল প্রার্থীকে ঘিরে ‘চোর’ স্লোগান

ময়না: ময়নায় (Moyna) ভোটগ্রহণ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল গোড়ামাহাল এলাকার ২৩৪ নম্বর বুথে। তৃণমূল (TMC) প্রার্থী চন্দন মণ্ডল বুথে পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি (BJP) কর্মী-সমর্থকরা। তাঁর বিরুদ্ধে ওঠে ‘চোর চোর’ স্লোগান, মুহূর্তে চড়ে যায় উত্তেজনার পারদ।

বিজেপির অভিযোগ, সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছিল। সেই সময় চন্দন মণ্ডল বুথ এলাকায় এসে সাধারণ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন এবং তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা এবং তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়।

আরও পড়ুন: ভোটের দিন বুথে ‘ফোন-কাণ্ড’! ছুটে গেলেন শুভেন্দু

পরিস্থিতি ক্রমশ অশান্ত হয়ে উঠলে দ্রুত হস্তক্ষেপ করে কেন্দ্রীয় বাহিনী। জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বুথে ফের স্বাভাবিকতা ফেরানোর চেষ্টা করে। ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। নির্বাচন কমিশনের তরফে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Exit mobile version