KolkataTV

মতুয়া গড়েও বিজেপি ঝড়… উড়ছে গেরুয়া আবির

ওয়েব ডেস্ক: বনগাঁয় বিজেপি গড়ে উড়ছে গেরুয়া আবির। পরিবর্তনের হাওয়ায় ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্গ। বড় জয়ের পথে এগিয়ে যাচ্ছে বিজেপি। বনগাঁয় মতুয়া (Matua Vote) গড় কার্যত ধরে রাখতে সমর্থ বিজেপি।এবার বাগদা কেন্দ্রে বিশেষ নজর রয়েছে। ননদ-বউদির লড়াইয়ে শেষপর্যন্ত কে জিতবেন? সেই চর্চা শুরু থেকেই।বনগাঁ উত্তর-দক্ষিণ, গাইঘাটা, বাগদা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে। মতুয়া ভোটব্যাঙ্ক উত্তর ২৪ পরগনা এবং নদিয়া জেলার একাধিক আসনে ফ্যাক্টর। তাই এই ভোটের দিকে নজর ছিল বিজেপি এবং তৃণমূল দুই পক্ষেরই। তাই SIR পর্বে এই দুই দলই নিজের মতো করে এই গোষ্ঠীর মন পেতে চেষ্টা করেছে। কিন্তু ট্রেন্ড যা বলছে, তাতে মতুয়া ভোটব্যাঙ্ক গিয়েছে বিজেপির দিকে। তৃণমূল প্রায় ধুয়ে মুছে সাফ।

গত ২০১৯ সাল থেকেই মতুয়া ভোটব্যাঙ্ক বিজেপির দিকে ঝুঁকতে থাকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বনগাঁয় গেরুয়া শিবির আসনগুলি নিজের দখলে রেখেছিল বিজেপি। এবার কী হবে? সেই চর্চা শুরু হয়েছিল। তৃণমূল কংগ্রেস এবার বনগাঁয় একাধিক আসনে জয়ে জন্য মরিয়া ছিল।সেই ট্রেন্ডই যেন এবার ধরে রাখল গেরুয়া শিবির। এদিন ভোটগণনার শুরুর দিক থেকেই বিজেপি এগিয়েছিল একাধিক আসনে। বনগাঁতেও সেই ছবি দেখা যায়।উত্তর ২৪ পরগনাকে মতুয়া রাজনীতির ‘এপিসেন্টার’ বলা হয়। আর সেখানে বিজেপির জয়জয়কার। গাইঘাটায় এগিয়ে রয়েছেন বিজেপির সুব্রত ঠাকুর।বনগাঁ উত্তরে এগিয়ে বিজেপির অশোক কীর্তনীয়া।বনগাঁ দক্ষিণে এগিয়ে বিজেপির স্বপ্ন মজুমদার।বাগদায় এগিয়ে বিজেপির সোমা ঠাকুর।স্বরূপনগরে এগিয়ে তৃণমূলের বীণা মণ্ডল।হাবড়ায় এগিয়ে বিজেপির দেবদাস মণ্ডল।অশোকনগরে এগিয়ে তৃণমূলের নারায়ণ গোস্বামী।আমডাঙ্গায় এগিয়ে তৃণমূলের কাসেম সিদ্দিকি।রাজারহাট-গোপালপুর এগিয়ে বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি।

আরও পড়ুন: রাজকে চোর স্লোগান, ছোঁড়া হল কাদা

Exit mobile version