KolkataTV

কলকাতা পুরসভা বাঁচাতে তৎপর ‘পুরনো তৃণমূল’, ১৯ জুন অধিবেশনের ডাক মালা রায়ের

কলকাতা: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙনের আবহ। সেই রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এবার স্পষ্ট কলকাতা পুরসভাতেও (Kolkata Municipality Corporation)। এই পরিস্থিতিতে পুরবোর্ডের স্থায়িত্ব বজায় রাখতে উদ্যোগী হলেন ‘পুরনো তৃণমূল’-এর নেতারা। কলকাতা হাইকোর্টের (Calcutta Corporation) নির্দেশ মেনে আগামী ১৯ জুন পুরসভার অধিবেশন ডাকার কথা ঘোষণা করলেন চেয়ারপার্সন মালা রায় (Mala Roy)।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মালা রায় জানান, আদালতের নির্দেশ অনুসারেই এই অধিবেশন ডাকা হয়েছে। রাজনৈতিক অস্থিরতার আবহে পুরসভার প্রশাসনিক কাজকর্ম যাতে ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মনে করছে পুরমহলের একাংশ।

আরও পড়ুন: পুজোর আগেই বাগবাজার-সহ ৬ গঙ্গাঘাটের সংস্কার, শ্যামাপ্রসাদের নামে মিউজিয়ামের ঘোষণা শুভেন্দুর

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলীয় ভাঙন এবং নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে জল্পনা তুঙ্গে। তারই প্রভাব পড়েছে কলকাতা পুরসভার অন্দরে। বেশ কয়েকজন কাউন্সিলরের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বোর্ডের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই আবহে ১৯ জুনের অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুরবোর্ডের সংখ্যাগরিষ্ঠতা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ, সব কিছুর দিকেই নজর থাকবে ওই বৈঠকে।

Exit mobile version