KolkataTV

BLO-রা অন-ডিউটি না অফ-ডিউটি? SIR আবহে ল্যাজেগোবরে কমিশন

ওয়েব ডেস্ক: মঙ্গলবার থেকে রাজ্যে শুরু এসআইআর (SIR)। তার আগের দিনেও বুথ লেভেল অফিসারদের (BLO) অন-ডিউটি নিয়ে কাটল না ধোঁয়াশা। সোমবার সন্ধ্যা পর্যন্তও স্পষ্ট হয়নি তাঁরা আনুষ্ঠানিকভাবে অন-ডিউটি পাবেন কী না।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer) দফতর জানিয়েছে, এই বিষয়ে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission Of India) কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। কমিশনের দিক থেকে নির্দেশিকা এলেই তা রাজ্যের জেলাশাসকদের জানানো হবে বলে জানিয়েছে দফতর।

আরও পড়ুন: SIR-এর আতঙ্ক! ৩৫ বছর পর বাড়ি ফিরলেন নিখোঁজ ব্যক্তি

এদিকে নির্দেশ মিলেছে যে, মঙ্গলবার থেকেই বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যাবেন ভোটার তালিকা যাচাইয়ের কাজে। এজন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর চার দফা নির্দেশ দিয়েছে জেলাশাসকদের উদ্দেশে। সেই নির্দেশগুলি হল:

বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, রাজনৈতিক দলগুলি যদি বুথ লেভেল এজেন্ট নাও দেয়, তাও কাজ চালিয়ে যেতে হবে।

দেখুন আরও খবর:

Exit mobile version