KolkataTV

ভ্যাপসা গরমের মাঝেই বৃষ্টির ভ্রুকুটি! আজ কলকাতা-সহ জেলায় জেলায় ঝড়-বৃষ্টি

কলকাতা: মার্চের শুরুতেই ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে কলকাতা (Kolkata Weather)। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.১ ডিগ্রি। যদিও তা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আজ মঙ্গলবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বুধবার পর্যন্ত শহরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

আরও পড়ুন: রুবিতে মিও আমোরের কারখানায় ভয়াবহ আগুন

দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি?

আবহাওয়া দফতরের মতে, আজ পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।

উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির সম্ভবনা

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার-সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত ও ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বৃষ্টির পরেও তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আগামী চারদিন তাপমাত্রা প্রায় একই থাকবে। এরপর ধীরে ধীরে পারদ ২–৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Exit mobile version