KolkataTV

ফলতায় চলছে পুনর্নির্বাচন, সকাল থেকে বুথে বুথে মানুষের ভিড়

ওয়েব ডেস্ক : রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে গত ২৯ এপ্রিল। কিন্তু, দক্ষিণ ২৪ পরগণার ফলতার (Falta) একাধিক আসন নিয়ে অভিযোগ উঠেছিল। তার ফলে ফলতায় বৃহস্পতিবার হচ্ছে পুনর্নির্বাচন (Repoll)। আর সকাল থেকে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ। এই নির্বাচনের জন্য ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সুরক্ষায় মোতায়েন করা হয়েছে এক সেকশন করে কেন্দ্রীয় জওয়ানও।

বলে রাখা দরকার ফলতায় (Falta) এবার কোনও প্রতিদ্বন্দি নেই বললেই চলে। কারণে, সম্প্রতি তৃণমূলের (TMC) প্রার্থী জাহাঙ্গির খান নির্বাচনের লড়াইয়ে নেই বলে জানিয়েছেন। তবে ইভিএমে রয়েছে তাঁর নাম। তবে এদিন সকাল থেকে ফলতায় শান্তিপূর্ণই ভোট হচ্ছে বলেই জানা যাচ্ছে। এদিকে সকাল থেকেই খোঁজ নেই তৃণমূল প্রার্থীর।

আরও খবর : কথা রাখলেন শুভেন্দু প্রথম দফায় BSF-কে ২৭ কিমি জমি হস্তান্তর, আর কী কী পদক্ষেপ?

উল্লেখ্য, বাংলার বিধানসভা নির্বাচনের জন্য একাধিক পদক্ষেপ করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। তা সফল হয়েছে তা বলা যেতে পারে। এবার অশান্তি-রক্তপাতহীন ভোট সম্পন্ন হয়েছে। তবে ফলতার একাধিক বুথে ইভিএমে টেপ ও আতর লাগিয়ে রাখা হয়েছিল অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ ওঠার পরেই তদন্ত করেছিল কমিশন। সব খতিয়ে দেখার পর পুনর্নিবাচনের কথা ঘোষণা করে কমিশন।

সেই মতো বৃহস্পতিবার সকাল সাতটা থেকে ফলতায় (Falta) শুরু হয়েছে নির্বাচন। ২৮৫টি বুথে চলছে ভোটগ্রহণ। বুথ গুলিতে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা। রয়েছে ওয়েব কাস্টিংয়ের ব্যাবস্থাও। এছাড়া রয়েছে কুইক রেসপন্স টিম। আর জাহাঙ্গির খান লড়াইয়ে না থাকায়, ওই আসনগুলিতে লড়াই হচ্ছে বিজেপি-সিপিএম ও কংগ্রেসের মধ্যে।

দেখুন অন্য খবর :

 

Exit mobile version