KolkataTV

রেজিনগরেও প্রার্থীহীন মমতা শিবির, মনোনয়ন প্রত্যাহার রবিউল আলম চৌধুরীর

ওয়েব ডেস্ক : নন্দীগ্রামের পর এ বার মুর্শিদাবাদের রেজিনগরেও উপনির্বাচন (Rejinagar Bypoll) থেকে সরে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শিবিরের প্রার্থী রবিউল আলম চৌধুরী। শনিবার, ১৯ সেপ্টেম্বর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সেই দিনই রবিউল তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে রেজিনগর কেন্দ্রের উপনির্বাচনে মমতা শিবিরের কোনও প্রার্থী থাকল না।

রবিউল আলম চৌধুরী জানিয়েছেন, নতুন দলের নাম ও প্রতীক নিয়ে অল্প সময়ের মধ্যে কর্মী-সমর্থকদের মাঠে নামানো কঠিন হয়ে পড়েছে। তাঁর দাবি, দলের কর্মীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং অনেকে গ্রেফতারও হয়েছেন। এই পরিস্থিতিতে ভোটে লড়াই করা সম্ভব নয় বলেই তিনি মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও এ বিষয়ে তাঁর কথা হয়েছে।

আরও খবর :  মমতার সমর্থনের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

এর আগে নন্দীগ্রাম কেন্দ্রেও মমতা শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন। ফলে দুই কেন্দ্রেই মমতা শিবিরের প্রার্থীরা আর ভোটের ময়দানে থাকছেন না। মমতা এর পর সাংবাদিক বৈঠকে জানান, তিনি নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করবেন। তার কয়েক ঘণ্টার মধ্যে ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেফতার করে পুলিশ।

রেজিনগর ও নন্দীগ্রামে উপনির্বাচন হবে ৬ অক্টোবর। ভোটগণনা হবে ৯ অক্টোবর। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী ১৯ সেপ্টেম্বর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিকে রবিউল যে সরে দাঁড়াতে পারেন, তা শুক্রবার সঞ্চিতার পদক্ষেপের পরেই আন্দাজ করা গিয়েছিল। প্রার্থীদের উপর চাপ সৃষ্টির অভিযোগ তুলেছে মমতা শিবির।

Exit mobile version