Thursday, July 16, 2026
HomeScroll‘নতুন সরকারের কাছে ভরসা আছে,’ বাজেটে সন্তোষ প্রকাশ করে দাবি সংগ্রামী যৌথ...
WB State Budget 2026

‘নতুন সরকারের কাছে ভরসা আছে,’ বাজেটে সন্তোষ প্রকাশ করে দাবি সংগ্রামী যৌথ মঞ্চের

‘গত চার বছরের ধারাবাহিক আন্দোলনের ফলেই এই সিদ্ধান্ত সম্ভব হয়েছে,’ ডিএ বৃদ্ধি নিয়ে বলল মঞ্চ

কলকাতা: বাজেটে (WB State Budget 2026) ঘোষিত অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধিকে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলনের সাফল্য বলেই মনে করছে সংগ্রামী যৌথ মঞ্চ। সোমবার বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) ঘোষণা করেন, বর্তমানে ১৮ শতাংশ ডিএ-এর (DA) সঙ্গে আরও ২০ শতাংশ যুক্ত হবে। ফলে রাজ্যের সরকারি, আধা-সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মোট মহার্ঘ ভাতার হার বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশে। এই ঘোষণার পরই সন্তোষ প্রকাশ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ।

বাজেট ঘোষণার পর সাংবাদিক বৈঠকে সংগঠনের প্রতিনিধিরা জানান, গত চার বছরের ধারাবাহিক আন্দোলনের ফলেই এই সিদ্ধান্ত সম্ভব হয়েছে। তাঁদের দাবি, ডিএ আন্দোলনের সময় থেকেই রাজ্যে প্রায় ৬ লক্ষ শূন্যপদে নিয়োগের বিষয়টি সরকারের নজরে আনা হয়েছিল। নতুন সরকার ইতিমধ্যেই সেই বিষয়ে উদ্যোগ নিয়েছে বলেও মন্তব্য করেন তাঁরা। সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, কর্মচারীদের ন্যায্য দাবির লড়াইকে সরকার গুরুত্ব দিয়েছে এবং আন্দোলনের স্বীকৃতি হিসেবেই এই সিদ্ধান্ত এসেছে।

আরও পড়ুন: ব্যাবসা করতে ১০ লাখ টাকা দেবে সরকার! রাজ্যে চালু ‘উদ্যম ক্রেডিট কার্ড’! বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর

সংগঠনের তরফে আরও দাবি করা হয়, দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতার একটি অংশ ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে। তবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী বকেয়া ডিএ-র সম্পূর্ণ অর্থ দ্রুত পরিশোধের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে অনিয়মিত ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন ও পরিষেবা সংক্রান্ত প্রতিশ্রুতিগুলিও দ্রুত কার্যকর করার আবেদন জানানো হয়েছে সরকারের কাছে।

শুধু ডিএ নয়, বাজেটে মিড-ডে মিল প্রকল্পের বরাদ্দ বৃদ্ধিকেও স্বাগত জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের দাবি, এতদিন অনেক ক্ষেত্রেই কর্মীদের নিজেদের পকেট থেকে অতিরিক্ত খরচ বহন করতে হত। ফলে এই বরাদ্দ বৃদ্ধি অত্যন্ত প্রয়োজনীয় ছিল। একইভাবে মিড-ডে মিল কর্মীদের ভাতা বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে কর্মীদের আর্থিক সুবিধা বাড়ানোর সিদ্ধান্তকেও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে সব ক্ষেত্রেই যে সম্পূর্ণ সন্তুষ্ট সংগঠন, তা নয়। প্যারা-টিচারদের বেতন ৫ হাজার টাকা বৃদ্ধির ঘোষণা হলেও সেই অঙ্কে তাঁরা পুরোপুরি সন্তুষ্ট নন বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আবেদন জানানো হবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ডিএ বৃদ্ধি অক্টোবর মাস থেকে কার্যকর করার সিদ্ধান্তে কিছুটা আক্ষেপও রয়েছে কর্মচারী সংগঠনের। তাঁদের মতে, জুলাই মাস থেকেই নতুন হার কার্যকর করা হলে কর্মচারীরা আরও বেশি উপকৃত হতেন। তবুও সামগ্রিকভাবে বিজেপি সরকারের প্রথম বাজেটকে কর্মচারীবান্ধব বলেই ব্যাখ্যা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের বক্তব্য, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং কর্মচারীদের স্বার্থরক্ষায় সরকারের সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়েই তারা আগামী দিনে এগোতে চায়।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot