KolkataTV

এসআইআর নিয়ে ধোঁয়াশা! বিবৃতি প্রকাশ করে কী জানাল কমিশন?

ওয়েব ডেস্ক: বাংলায় এসআইআর (West Bengal SIR) ঘোষণা হতেই সাধারণ মানুষের একাংশের মধ্যে ধন্দ বেড়েছে। তৃণমূল কংগ্রেস (TMC) দাবি করছে, এটা এনআরসি (NRC) করার অন্য পন্থা। ইতিমধ্যে পানিহাটিতে এক প্রৌঢ় আতঙ্কে আত্মহত্যা করেছেন এবং দিনহাটায় এক ব্যক্তি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন বলে খবর।

এই পরিস্থিতিতে মানুষের চিন্তা দূর করতে বড় পদক্ষেপ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। জানানো হয়েছে, নাগরিকরা এখন ১৯৫০ ভোটার হেল্পলাইন এবং ‘Book-a-Call with BLO’ পরিষেবা ব্যবহার করে ভোট সংক্রান্ত সমস্ত প্রশ্ন করতে পারবেন ও অভিযোগ জানাতে পারবেন।

আরও পড়ুন: এসআইআর আতঙ্ক! আত্মহত্যার চেষ্ঠা কোচবিহারের বাসিন্দার

এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একটি প্রশ্ন সকলের মনে! সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ‘আধার কার্ডকে ১২ তম নথি হিসেবে গ্রাহ্য করা হবে। এর আগে ১১টি নথির কথা বলা আছে। আধার কার্ডকে পরিচয়পত্রের প্রমাণ হিসেবে গ্রাহ্য করা হবে। তবে নাগরিকত্বের প্রমাণ সেটা নয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আধারকে আধার আইনের ৯ নম্বর ধারা মোতাবেক ব্যবহার করতে হবে৷’

তবে সাধারণ মানুষকে ১০০ শতাংশ নিশ্চিত করতে এবার এক বিবৃতি জারি করেছে নির্বাচন কমিশন…

দেখুন খবর:

Exit mobile version