KolkataTV

গণনার আগেই ‘মন্দির-,ম্যারাথন’! কালনায় মা সিদ্ধেশ্বরীর আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী সিদ্ধার্থ

কালনা: ভোটগণনার (West Bengal Assembly Election 2026) ঠিক আগে ধর্মীয় পরিক্রমায় ব্যস্ত কালনা (Kalna) বিধানসভার বিজেপি (BJP) প্রার্থী সিদ্ধার্থ মজুমদার। রবিবার তিনি কালনার সিদ্ধেশ্বরী তলায় গিয়ে মা সিদ্ধেশ্বরীর পুজো দেন এবং আশীর্বাদ নেন।

প্রার্থী জানান, কালনার মানুষের মঙ্গল ও শান্তির কামনায়ই তাঁর এই মন্দির দর্শন। বিশেষ করে গণনার দিন যেন সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে দিন কাটাতে পারেন, সেই প্রার্থনাই করেছেন তিনি।

আরও পড়ুন: নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ির সামনে তাণ্ডব, গ্রেফতার ২

রাজনৈতিক মন্তব্যেও সরব হয়েছেন সিদ্ধার্থ। তাঁর দাবি, তৃণমূলের বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ পরাজয় নিশ্চিত জেনেই ব্যালট পরিবর্তনের মতো “ভিত্তিহীন অভিযোগ” তুলছেন। নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা রেখেই তিনি বলেন, “শেষ পর্যন্ত মানুষের জয়ই হবে।”

সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পর আশ্রম পাড়ার উদ্দেশ্যে রওনা দেন বিজেপি প্রার্থী। সেখানেও তাঁর মন্দিরে পুজো দেওয়ার কর্মসূচি রয়েছে।

Exit mobile version