KolkataTV

কেস ডাইরি নিয়ে টানাপোড়েন, বেলডাঙা নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ নয় এখনই

মুর্শিদাবাদ: বেলডাঙা নিম্ন আদালতের (Beldanga Lower Court) নির্দেশ ছিল, আজ বেলা দু’টোর মধ্যে কেস ডাইরি এনআইএ-র (NIA) হাতে তুলে দিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় রাজ্য সরকার। নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন জানানো হয়।

মামলার শুনানিতে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, উভয় পক্ষের সওয়াল না শুনে কোনও রকম স্থগিতাদেশ জারি করা হবে না। অর্থাৎ, রাজ্যের আবেদন নিয়ে তাৎক্ষণিক কোনও অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্ট।

আরও পড়ুন: বোমাতঙ্কের তল্লাশি, তবু অকেজো অধিকাংশ সিসিটিভি! বহরমপুর আদালতে নিরাপত্তা ঘাটতি নিয়ে সরব আইনজীবীরা

এই মামলার পরবর্তী শুনানি হবে বেলা ৩টেয়। তখনই স্থগিতাদেশের আবেদন নিয়ে বিস্তারিত শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর।

Exit mobile version