KolkataTV

উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে ৩ নতুন রেলপ্রকল্পে ছাড়পত্র! রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় রেলমন্ত্রীর

ওয়েব ডেস্ক: রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গের জন্য একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্র। উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং পশ্চিমাঞ্চলের রেল (Indian Railways) পরিকাঠামো উন্নয়নে নেওয়া এই সিদ্ধান্তকে বড় সাফল্য হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে পাঠানো পৃথক তিনটি চিঠিতে প্রকল্পগুলির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে পূর্ববর্তী আলোচনার ভিত্তিতেই এই প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত অনুমোদন দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই রেললাইন তৈরি হলে শিল্প পরিবহণ, খনিজ সরবরাহ এবং পণ্য পরিবহণে ব্যাপক গতি আসবে। পাশাপাশি পশ্চিমাঞ্চলের বহু এলাকা নতুন করে রেল মানচিত্রে গুরুত্ব পাবে। একনজরে দেখে নিন এই তিন প্রকল্পের সম্পর্কে।

আরও পড়ুন: রবিবার ফের বন্ধ বিদ্যাসাগর সেতু! ভোগান্তি এড়াতে দেখুন বিকল্প রুট

দেখুন আরও খবর:

Exit mobile version