KolkataTV

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর! সাতসকালে হুলুস্থুল এলাকায়

নদিয়া: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে তৃণমূল (TMC) কাউন্সিলরের গ্রেফতারিকে (Arrest) কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হরিণঘাটায় রাজনৈতিক মহলে। শুক্রবার সকালে হরিণঘাটা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রাজীব কুমার দালালকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ।

তৃণমূলের দাবি, নির্বাচন কমিশনের একটি অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি হয়েছে। যদিও ঠিক কী অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে দল। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।

আরও পড়ুন: মোথাবাড়ির ঘটনায় ১২ জনকে NIA হেফাজতের নির্দেশ আদালতের

অভিযোগ উঠেছে, কোনও আগাম কোনও নোটিস ছাড়াই ভোরবেলা রাজীব দালালের বাড়িতে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, আচমকা এই তল্লাশি চালানোর সময় পুলিশের ভূমিকা ছিল অত্যন্ত রূঢ় ও অসংবেদনশীল। এদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, পুলিশ তাদের সঙ্গে অসহযোগিতা করেছে। দলের স্থানীয় প্রার্থী ও চেয়ারম্যান থানায় গেলে তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ।

দেখুন আরও খবর:

Exit mobile version