KolkataTV

ঝড়-বৃষ্টির জেরে ছিঁড়ল ট্রেনের তার, বন্ধ ট্রেন পরিষেবা

ওয়েব ডেস্ক : প্রাকৃতিক দুর্যোগে ছিঁড়ল ট্রেনের তার। এর জেরে রানাঘাট-শিয়ালদহ শাখায় (Ranaghat-Sealdah section) বন্ধ হল ট্রেন (Train) চলাচল। জানা যাচ্ছে, শিমুরালিতে ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে গিয়েছে। যার ফলে অনেকক্ষণ ধরেই বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা। একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়েছে ট্রেন। যার ফলে বাড়ি যাওয়ার মুখে ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জানা গিয়েছে, এদিন হঠাৎ ঝড়-বৃষ্টির (Storm) কারণে তার ছিঁড়ে যায়। যার ফলে বন্ধ রানাঘাট-শিয়ালদা শাখায় বন্ধ ট্রেন চলাচল। আপ লাইনে আপাপতত ধীরে চলছে ট্রেন। তবে ডাউনে পুরোপুরি বন্ধ পরিষেবা। যার ফলে সপ্তাহের প্রথম দিনেই সমস্যার মুখে সাধারণ যাত্রী। জানা যাচ্ছে, ইতিমধ্যে মেরামতির কাজ শুরু হয়েছে।

আরও খবর : পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে

এদিকে ঝড়ে একটি গ্রাম লণ্ডভন্ড হয়ে গিয়েছে। বীরভূমের (Bribhum) তারাপীঠ থানা এলাকায় এটি হয়েছে বলে খবর। প্রায় ২০ মিনিট ধরে চলা এই দুর্যোগের জেরে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। বড় গাছ, বৈদ্যুতিক তারের খুঁটি ভেঙে পড়েছে বলেও জানা যাচ্ছে।

অন্যদিকে হরিহরপাড়ার খিদিরপুর বালুর মাঠপাড়া এলাকায় বজ্রাঘাতে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ২। সূত্রের খবর, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি সময় নেকে মাঠে কাজ করছিলেন। সেই সময় বাজ পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়।

দেখুন অন্য খবর :

Exit mobile version