Thursday, July 16, 2026
HomeScrollমুখ্যমন্ত্রীর বার্তার পর তামান্না খুনে গ্রেফতার আরও ২ অভিযুক্ত
Tamanna Murder Case

মুখ্যমন্ত্রীর বার্তার পর তামান্না খুনে গ্রেফতার আরও ২ অভিযুক্ত

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তামান্নার মা সাবিনা

কলকাতা:নদিয়ার কালীগঞ্জের মৃত ছাত্রী তামান্না খুনে (Tamanna Murder Case) গ্রেফতার আরও ২ অভিযুক্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে দেখা করে মেয়ের খুনে ‘বিচার’ চেয়েছিলেন নদিয়ার কালীগঞ্জের তমন্নার (Tamanna Murder Case) মা সাবিনা ইয়াসমিন। মুখ্যমন্ত্রীর বার্তার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশি তৎপরতায় গ্রেফতার হলেন ওই খুনে ফেরার দুই অভিযুক্ত। এর ফলে এই মামলায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।

মঙ্গলবার বিধানসভায় তামান্না খুনের বিষয়ে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তামান্নার পরিবারও বিচার পাবে। রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজ, কামদুনি ও ধূপগুড়ির মতো ঘটনায় জিরো টলারেন্স অবস্থান নিয়েছে সরকার।বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন কালীগঞ্জের মৃত ছাত্রী তামান্নার মা। এরপরেই মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদে হানা দেয় কালীগঞ্জ থানার পুলিশ। সেখান থেকে দু’জনকে গ্রেফতার করে নিয়ে আসা হয় কালীগঞ্জে। বুধবার স্বাস্থ্যপরীক্ষার পর তাঁদের আদালতে হাজির করানো হবে। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিশ।

আরও পড়ুন: মমতাকে সরানোর ‘নথি’ নিয়ে কমিশনের দফতরে ঋতব্রত শিবির

গ্রেফতারির খবরে খুশি সাবিনা। তাঁর কথায়, ‘‘আমি দীর্ঘদিন ধরেই বলছিলাম, অপরাধীরা লুকিয়ে নেই—পুলিশ ওদের লুকিয়ে রেখেছে। প্রশাসনই অপরাধীদের আড়াল করেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আশ্বস্ত হয়েছিলাম, তবে এত দ্রুত পুলিশ পদক্ষেপ করবে, তা ভাবতে পারিনি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot