Saturday, June 13, 2026
HomeScrollডিজি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
Siddh Nath Gupta

ডিজি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

তাঁর মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছে বলে খবর

ওযেব ডেস্ক : রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার (Siddh Nath Gupta) চাকরির মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Union Ministry of Home Affairs)। তাঁর মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছে বলে খবর। এ বিষয়ে চিঠি পাঠিয়ে রাজ্যের মুখ্যসচিবকে জানিয়ে দিয়েছে অমিত শাহ’র মন্ত্রক। মূলত, আগামী ৩০ এপ্রিল অবসর নেওয়ার কথা ছিল সিদ্ধনাথ গুপ্তার। তবে সেই মেয়াদ আরও ছ’মাস বাড়ানো হয়েছে।

গত ১৫ মার্চ ভোটের পশ্চিমবঙ্গের জন্য ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। তার পরেই ডিজিপি পদ থেকে সরানো হয়েছিল পীযূষ পাণ্ডেকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল সিদ্ধিনাথকে। তিনি ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার। এপ্রিলেই তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে তাঁর চাকরির মেয়াদ আরও বাড়ানো হল।

আরও খবর : ভোটের আবহে উধাও বাস! ভোগান্তি যাত্রীদের

কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির সচিবালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রস্তাব এসেছিল। তাতে সম্মতি দিয়েই এই মেয়াদ বাড়ানো হয়েছে। জনস্বার্থে ১৯৫৮ সালের অল ইন্ডিয়া সার্ভিস আইনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তার পরেই রাজ্যের মুখ্যসচিবকে এ নিয়ে চিঠি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভোটের নির্ঘটণ্ট ঘোষণার দিনে প্রথমে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে বদল করেছিল কমিশন। তার পরে পুলিশ প্রশাসনে একাধিক বদল করা হয়েছিল। কমিশনের তরফে জানানো হয়েছিল অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করাতেই আমলা এবং পুলিশস্তরে রদবদল করা হয়েছে। এর পরে এবার দ্বিতীয় দফার নির্বাচনের আগে ডিজিপি সিদ্ধিনাথের (Siddh Nath Gupta) চাকরির মেয়াদ বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d