KolkataTV

প্রধানমন্ত্রীর হাতে কী কী উপহার তুলে দিলেন মুখ্যমন্ত্রী?

ওয়েব ডেস্ক : ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day)। রাজ্যজুড়ে আজ পালন করা হচ্ছে এই বিশেষ দিন। এই উপলক্ষ্যে বঙ্গে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন বঙ্গে পা দিয়েই তারকেশ্বরে (Tarkeshwar) যান তিনি। তাঁকে স্বাগত যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁকে স্বাগত জানাতে এদিন উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতামন্ত্রীরাও। এদিন বন্দে মাতরম গানের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করা হয়।

এদিন সভামঞ্চে পৌঁছতেই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় রসগোল্লার হাঁড়ি। পাশাপাশি দেওয়া হয় সন্দেশও। মুখ্যমন্ত্রী শুভেন্দু (Suvendu Adhikari) এদিন মোদিকে শিবলিঙ্গ- ডোকরার দুর্গামূতি উপহার দেন। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যপাল আরএন রবি’ও।

আরও খবর : ‘শ্যামাপ্রসাদের লড়াই না থাকলে পশ্চিমবঙ্গের অস্তিত্বই থাকত না’, পশ্চিমবঙ্গ দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দুর পোস্ট

মুখ্যমন্ত্রী এদিন সভা থেকে জানান, তৃণমূল এই দিনকে আগে কখনও পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতে চায়নি। এবারই প্রথম রাজ্যসরকারের তরফে ২০ জন পালিত হল পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day)। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জিরাটের বাড়ি সংস্কারের পাশাপাশি স্মৃতিসৌধ ও লাইব্রেরি তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে ঘোষণা করেন, শ্যামাপ্রসাদের মূর্তি স্থাপনের জন্য নির্বাচিত জমির ভূমিপুজো হবে আগামী ৬ জুলাই।

এদিন তারকেশ্বরের (Tarkeshwar) অনুষ্ঠানের পর কলকাতা আসবেন প্রধানমন্ত্রী। লোকভবনে থাকবেন তিনি। এর পর রবিবার যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এর পর ভারতের নৌসেনার জন্য তিনটি যুদ্ধ জাহাজের উদ্বোধন করবেন। তিনটি জাহাজ দেশীয় প্রযুক্তিতে তৈরি। কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) দ্বারা এই তিনটি যুদ্ধ জাহাজ তৈরি হয়েছে। দেশের জলসীমা রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই জাহাজগুলি।

দেখুন অন্য খবর :

Exit mobile version