Thursday, March 12, 2026
Home৯০ ডিগ্রি টার্নিং! ‘উদ্ভট’ ব্রিজ বানিয়ে সাসপেন্ড ৭ ইঞ্জিনিয়ার

৯০ ডিগ্রি টার্নিং! ‘উদ্ভট’ ব্রিজ বানিয়ে সাসপেন্ড ৭ ইঞ্জিনিয়ার

ওয়েব ডেস্ক: ভোপালের ৯০ ডিগ্রির রেলব্রিজের (Bhopal Rail Bridge) ছবি ভাইরাল হতেই দেশজুড়ে উঠেছিল সমালোচনার ঝড়। এরকম ‘উদ্ভট’ ডিজাইনের সেতুর উপর দিয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ হতে পারত বলে মত দেন বিশেষজ্ঞরা। শেষমেশ এই সমালোচিত সেতু নিয়ে কড়া পদক্ষেপ নিল মধ্যপ্রদেশ সরকার (Madhya Pradesh Government)। আইশবাগের এই রেলসেতু নির্মাণে গাফিলতির অভিযোগে পূর্ত দফতরের সাত জন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড (Engineers Suspended) করা হল। তাঁদের মধ্যে রয়েছেন দুই মুখ্য ইঞ্জিনিয়ারও।

তবে শুধু সাসপেন্ডই নয়, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। শনিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এক্স হ্যান্ডেলে জানান, ‘‘আইশবাগ রেলসেতু নির্মাণে চূড়ান্ত গাফিলতি হয়েছে। আমি ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি। আট জন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে।’’ তিনি আরও জানান, সেতুর নকশা তৈরি এবং নির্মাণে যুক্ত সংস্থাগুলিকে ‘ব্ল্যাক লিস্টেড’ করা হয়েছে।

আরও পড়ুন: বিমানবন্দরের নিরাপত্তা ও যাত্রী পরিষেবায় পরিবর্তনের পরিকল্পনা

প্রসঙ্গত, মহামই-কা বাগ এবং পুষ্পনগর এলাকার মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপনের জন্য নিউ ভোপাল স্টেশনের কাছে তৈরি হয় এই রেলসেতু। মোট ১৮ কোটি টাকা খরচে নির্মিত এই সেতুর একটি ছবি সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, সেতুটি প্রায় ৯০ ডিগ্রির কোণে বাঁক নিয়েছে। যা দেখে নেটিজেনরা হতবাক হয়ে পড়েন।

নকশাগত এমন ত্রুটি থাকা সত্ত্বেও এই ব্রিজের টেন্ডার কীভাবে পাশ হল, কোথায় কোথায় গাফিলতি ঘটেছে এবং কোন স্তরে নজরদারির অভাব ছিল—তা খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারের দাবি, সেতুটি তখনই উদ্বোধন করা হবে, যখন তা সম্পূর্ণ নিরাপদ ও প্রযুক্তিগত ভাবে সঠিক বলে প্রমাণিত হবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel