KolkataTV

লালকেল্লা বিস্ফোরণে আল কায়দা যোগ! রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে বড় দাবি

ওয়েব ডেস্ক : দিল্লিতে (Delhi) লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যে আল কায়দার উপমহাদেশীয় শাখার যোগ রয়েছে বলে দাবি রাষ্ট্রপুঞ্জের (UN) নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক রিপোর্টে। দিল্লি বিস্ফোরণের সঙ্গে আল কায়দার যোগের কথা ভারত আগেই জানিয়েছিল। এবার সেই দাবিকেই কার্যত সমর্থন করল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ‘অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম’-এর রিপোর্ট।

রিপোর্টে বলা হয়েছে, গত নভেম্বরে দিল্লিতে হওয়া বিস্ফোরণের সঙ্গে ‘আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ বা AQIS-এর যোগ রয়েছে। সংগঠনটি দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে সক্রিয় বলে উল্লেখ করা হয়েছে। বড় কোনও জঙ্গি ইউনিট তৈরির পরিবর্তে ছোট ছোট ‘সেল’ তৈরি করে নেটওয়ার্ক বিস্তারের কৌশল নিয়েছে AQIS। সেই নেটওয়ার্কে লজিস্টিক ও আর্থিক ব্যবস্থাও রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ।

আরও খবর : NEET আন্দোলন নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব অমিত শাহের, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান

শুধু ভারত নয়, প্রতিবেশী বাংলাদেশেও জঙ্গি সংগঠনটি নিজেদের নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে বলে রিপোর্টে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনগুলির প্রযুক্তি ব্যবহারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বোমা তৈরি, লক্ষ্য বাছাই ও তথ্য সংগ্রহের মতো কাজে জঙ্গিরা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চ্যাটবটের ব্যবহার বাড়িয়েছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

গত বছর ১০ নভেম্বর সন্ধ্যায় লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে। তদন্তে ফরিদাবাদের ‘চিকিৎসক মডিউল’-এর তথ্য সামনে আসে। তদন্তকারীদের দাবি, আল ফালা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত কয়েকজন চিকিৎসক এই নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। বিস্ফোরণের মূল ষড়যন্ত্রী হিসেবে চিহ্নিত উমর-উন-নবিও বিস্ফোরণে নিহত হয় বলে তদন্তে জানা যায়।

Exit mobile version