Thursday, March 12, 2026
HomeScrollরাহুলের পদযাত্রায় কাকে পাঠাচ্ছে তৃণমূল? জানুন বড় আপডেট

রাহুলের পদযাত্রায় কাকে পাঠাচ্ছে তৃণমূল? জানুন বড় আপডেট

বিহারের ‘ভোটার অধিকার যাত্রা’য় ঐক্য ফিরবে ‘ইন্ডিয়া’ জোটে?

ওয়েব ডেস্ক: ফের বিজেপির (BJP) বিরুদ্ধে একজোট বিরোধীরা। সৌজন্যে বিহার। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) প্রচারে ইতিমধ্যে ‘ভোটার অধিকার যাত্রা’ (Voter Adhikar Yatra) শুরু করেছে কংগ্রেস (Congress)। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে এই কর্মসূচিতে বিহারজুড়ে পদ্ম বিরোধী আওয়াজ তুলছেন ইন্ডিয়া জোটের আরও অনেক নেতা। এবার সরাসরি সেই যাত্রায় যোগ দিতে চলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ‘ভোটার অধিকার যাত্রা’র সমাপ্তি উপলক্ষ্যে ১ সেপ্টেম্বর মেগা ইভেন্ট হবে পাটনায়। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য রাজ্য থেকে দুই প্রতিনিধিকে পাঠাচ্ছে ঘাসফুল শিবির।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিহারের এই সমাবেশে প্রতিনিধি পাঠানো হচ্ছে বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan) এবং উত্তরপ্রদেশের নেতা ললিতেশ ত্রিপাঠীকে (Lalitesh Tripathi)। জানা গিয়েছে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে তাঁরা সশরীরে উপস্থিত হতে পারবেন না। সেই কারণেই প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন: ক্যামাক স্ট্রিটে তৃণমূলের বিশেষ বৈঠক, নজর ২০২৬-এর নির্বাচন

রাহুলের এই পদযাত্রায় সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-সহ কয়েকজন শীর্ষ নেতা যেখানে সরাসরি পা মেলাচ্ছেন, সেখানে তৃণমূল প্রতিনিধি পাঠিয়েই সমন্বয় বজায় রাখবে। শিব সেনা (উদ্ধব গোষ্ঠী)ও একই পথে হাঁটছে। অন্যদিকে, আম আদমি পার্টি ইতিমধ্যেই ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যাওয়ায় তাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হবে কী না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসের সঙ্গে সংসদে তৃণমূল অনেক ক্ষেত্রেই সমন্বয় রাখলেও, ইন্ডিয়া জোটের ভেতরে দলের নিজস্ব অবস্থান স্পষ্ট। বিহারের কর্মসূচিতে দলের অবস্থানও সেই ধারাবাহিকতার প্রতিফলন বলেই মনে করা হচ্ছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel