Sunday, March 29, 2026
HomeScrollশ্যামনগর ভাতৃ সংঘের দুর্গাপুজো, স্বপ্ন ময়ূরের থিমে জমকাবে শহর
Durga Puja 2025

শ্যামনগর ভাতৃ সংঘের দুর্গাপুজো, স্বপ্ন ময়ূরের থিমে জমকাবে শহর

স্বপ্ন ময়ূর থিমই এবার পুজোর নজর ঘোরাবে শ্যামনগরের আমজনতার

কলকাতা: শ্যামনগরে (Shyamnagar) এবারের দুর্গাপুজো (Durga Puja 2025) দর্শনার্থীদের নজর কেড়েছে ‘স্বপ্ন ময়ূর’ থিমে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর শুরুতে আর কয়েকদিন বাকি। বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে রাতদিন এক করে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছেন পুজো উদ্যোক্তারা।

বারবার সেরা পুজোর তালিকায় নাম ওঠে শ্যামনগর ভাতৃ সংঘের পুজোর। এবছরও তাঁরা সেই ঐতিহ্য বজায় রেখে নতুন চমক উপহার দিতে চলেছেন। ৫০ বছরে পঞ্চমী উৎসবের থিম হিসেবে নির্বাচিত হয়েছে স্বপ্ন ময়ূর, যা দর্শকদের চোখে এক অন্যরকম আনন্দ ও বিস্ময় বয়ে আনবে।

আরও পড়ুন: মহানগরের মহাপুজোয় তেলেঙ্গাবাগান

মহান ময়ূরের পেখমের আভিজাত্যপূর্ণ সাজে প্যান্ডেল আলোকিত, আর ভেতরে দেবী দুর্গা অধিষ্ঠিত হবেন। দেবীর সাজও এই থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ  ৯ কেজি সোনার অলংকার ব্যবহার করা হয়েছে।

প্রতিবছর দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম করেন। তাই নিরাপত্তার জন্য পুজো উদ্যোক্তা থেকে শুরু করে পুলিশ প্রশাসন পর্যন্ত সকলেই বিশেষ নজর রাখেন।

উদ্যোক্তাদের মতে, শিল্পীর তুলির টান এবং ময়ূরের বাহ্যিক সাজ মিলে এবারের পুজো শ্যামনগরের আরও একটি চমক হয়ে উঠবে। এ যেন শুধু প্যান্ডেল নয়, পুরো শহরের উৎসবমুখর পরিবেশকেও নতুন মাত্রা দেবে।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot