Monday, June 8, 2026
HomeScrollনিউ ইয়ারে ছুটি মানেই ট্রিপ! হাতেগোনা ছুটিতে কোথায় যাবেন?
New Year 2026

নিউ ইয়ারে ছুটি মানেই ট্রিপ! হাতেগোনা ছুটিতে কোথায় যাবেন?

রইল পারফেক্ট ডেস্টিনেশন লিস্ট...

ওয়েব ডেস্ক: সামনেই নিউ ইয়ার (New Year 2026)। তার আগে চড়ক, শনিবার-রবিবার মিলিয়ে হাতে আসছে কয়েকদিনের টানা ছুটি (New Year Vacation)। নতুন বছর মানেই যেমন বাঙালির ঘরে ঘরে উৎসব, তেমনই অনেকের মাথায় ঘুরছে ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়ার প্ল্যান।  এই সময় একটু ঠান্ডা, একটু প্রকৃতি—সব মিলিয়ে স্বল্প ছুটিতে ঘুরে আসার জন্য রইল সেরা কিছু ডেস্টিনেশনের হদিশ।

দার্জিলিং

বাঙালির চিরকালীন ফেভারিট দার্জিলিং এখন সারা বছরই পর্যটকে ঠাসা। তবে জানুয়ারি মাসে এখানকার আবহাওয়া সবচেয়ে আরামদায়ক। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, টাইগার হিল, চা-বাগান, মল রোড, চিড়িয়াখানা ও মনেস্ট্রি—সব মিলিয়ে পারফেক্ট হিল হলিডে। টয়ট্রেনে বাতাসিয়া লুপ ঘোরা কিংবা কাছেই কালিম্পং, কার্শিয়াং, মিরিক—এক সফরেই অনেক কিছু। নিউ জলপাইগুড়ি স্টেশন বা বাগডোগরা বিমানবন্দর হয়ে সহজেই পৌঁছানো যায়।

আরও পড়ুন: নিউ ইয়ার ইভে পার্টির প্ল্যান করছেন? এই জায়গাগুলিতে ঢুঁ মারতেই পারেন

মানালি

হিমাচল প্রদেশের জনপ্রিয় শৈলশহর মানালি ঘোরার জন্য আদর্শ। কুলু উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে রয়েছে তিব্বতি মনেস্ট্রি, হিড়িম্বা দেবীর মন্দির, বশিষ্ঠ মন্দির। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য রক ক্লাইম্বিংসহ নানা অ্যাক্টিভিটিও রয়েছে। দিল্লি বা চণ্ডীগড় বিমানবন্দর হয়ে কিংবা চণ্ডীগড়, আম্বালা, যোগিন্দর নগর স্টেশন থেকে গাড়িতে মানালি পৌঁছানো যায়।

মুসৌরি

উত্তরাখণ্ডের ‘কুইন অফ হিলস’ মুসৌরি দেরাদুন থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে। ৬১৭০ ফুট উচ্চতায় অবস্থিত এই শৈলশহর প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গ। কেম্পটি ফলস, মুসৌরি লেক, রোডোডেন্ড্রনের বন আর রঙিন ফুলে মোড়া পাহাড়—সব মিলিয়ে রিল্যাক্সিং ট্রিপ। দেরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দর বা রেলস্টেশন হয়ে সহজেই পৌঁছানো যায়।

কুন্নুর

নীলগিরি পাহাড়ের কোলে তামিলনাড়ুর মনোরম হিলস্টেশন কুন্নুর। এপ্রিল মাসে এখানকার আবহাওয়া দারুণ আরামদায়ক—মেঘ, হালকা বৃষ্টি আর হিমেল হাওয়া। নীলগিরি মাউন্টেন রেলওয়ের টয়ট্রেনে চেপে উটি-কুন্নুর যাত্রা আলাদা অভিজ্ঞতা। জলপ্রপাত, লেক, গার্ডেনের পাশাপাশি এখানকার কফি, চকোলেট আর চা-ও বাড়তি আকর্ষণ। কোয়েম্বাটুর বিমানবন্দর বা মেট্টুপালায়াম স্টেশন হয়ে পৌঁছানো যায়।

পেরিয়ার

প্রকৃতি আর বন্যপ্রাণী ভালোবাসলে কেরলের পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য হতে পারে আদর্শ গন্তব্য। পেরিয়ার নদীর ধারে অবস্থিত এই অভয়ারণ্যে বিরল বন্যপ্রাণীর দেখা মেলে। জঙ্গল সাফারি, নেচার ওয়াক—সব মিলিয়ে শান্ত ছুটির ঠিকানা। মাদুরাই বা কোচি বিমানবন্দর হয়ে কিংবা চেন্নাই, বেঙ্গালুরু, কোচি থেকে ট্রেনে পেরিয়ার পৌঁছানো যায়।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini