HomeScroll'তোমাকে আমরা মিস করছি, তুমি এসো', ব্যাঙ্গাত্মক ভঙ্গিমায় কাকে বললেন শমীক?
Samik Bhattacharya

‘তোমাকে আমরা মিস করছি, তুমি এসো’, ব্যাঙ্গাত্মক ভঙ্গিমায় কাকে বললেন শমীক?

উপনির্বাচনেও যে তারা জয় পাবে তা নিয়ে আত্মবিশ্বাসী শমীক

ওয়েব ডেস্ক : আগামী ২১ মে ফলতায় (Falta) উপর্নির্বাচন (By-election)। সেখান থেকে একদিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার পর এবার তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। একেবারে ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় বিরোধী শিবিরের উদ্দেশে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তিনি।

ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২০৭টি আসন পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। আর উপনির্বাচনেও যে তারা জয় পাবে তা নিয়ে আত্মবিশ্বাসী শমীক। তিনি বলেছেন, বাংলার মানুষ তৃণমূলকে নির্বাসিত করেছে। ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় বলেছেন, একেন বাবুর মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল ক্ষমতায় আসবে না।

আরও খবর : কালবৈশাখীর তাণ্ডবে উপড়ে পড়ল গাছ! বিদ্যুৎ বিচ্ছিন্ন ডুয়ার্সে এখন কী অবস্থা? দেখুন বড় খবর

এছাড়া কটাক্ষ করে বলেছেন, ‘তৃণমূলের এক নেতা বলেছিলেন, চার তারিখের পর ডিজে বাজাবেন। তিনি এখন কোথায়? এখন ডিজে নয়, তৃণমূল নেতাদের ঘরে ঘরে হারমোনিয়াম বাজছে।’ এর পরেই ব্যাঙ্গাত্মক ভঙ্গিমায় শমীক (Samik Bhattacharya) বলেন, “তোমাকে আমরা মিস করছি, তুমি এসো। এরম করে না, একটু তো এসো।”

উল্লেখ্য, নির্বাচনের প্রচারে বার বার হুমকির সুর উঠে এসেছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মুখে। মিতালী বাগের উপর হামলার ঘটনার পর তিনি বলেছিলেন, ভোটের ফলপ্রকাশ হওয়ার পর সব দেখে নেব। রবীন্দ্র সংগীতের সঙ্গে ডিজে বাজবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। কিন্তু, ভোটের ফলপ্রকাশের পর সব বদলে গিয়েছে। তৃণমূল হেরেছে। ঘসফুল শিবিরের অন্দরে জনরোষ সৃষ্টি হয়েছে। আর এদিন অভিষেকের সেই হুঁশিয়ারিকে কার্যত রাজ্য বিজেপি সভাপতি কটাক্ষ করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News