HomeScrollজেনসেন হুয়াংয়ের উত্তরসূরি কে? এনভিডিয়ার শীর্ষ পদে তিন ভারতীয় বংশোদ্ভূত কর্তার নাম...
Nvidia

জেনসেন হুয়াংয়ের উত্তরসূরি কে? এনভিডিয়ার শীর্ষ পদে তিন ভারতীয় বংশোদ্ভূত কর্তার নাম ঘিরে জল্পনা

বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি সংস্থার নেতৃত্বে বড় রদবদলের জল্পনা, সম্ভাব্য তালিকায় সঞ্জয় মেহরোত্রা, নিকেশ অরোরা ও থমাস কুরিয়ান

ওয়েব ডেস্ক : এনভিডিয়ার (Nvidia) শীর্ষ নেতৃত্বে বদলের সম্ভাবনা ঘিরে প্রযুক্তি দুনিয়ায় জোর চর্চা। দীর্ঘদিনের প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের (Jensen Huang) বিদায়ের পর এবার তাঁর উত্তরসূরি খুঁজতে নেমেছে সংস্থার পরিচালন পর্ষদ। আর সেই সম্ভাব্য তালিকায় উঠে এসেছে তিন ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তি কর্তার নাম। তাঁরা হলেন মাইক্রনের প্রধান সঞ্জয় মেহরোত্রা, পালো অল্টো নেটওয়ার্কসের নিকেশ অরোরা এবং গুগল ক্লাউডের থমাস কুরিয়ান।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সঞ্জয় মেহরোত্রার অভিজ্ঞতা বিশেষভাবে নজর কাড়ছে। চার দশকেরও বেশি সময় ধরে সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে যুক্ত তিনি। ২০১৭ সাল থেকে মাইক্রনের নেতৃত্বে রয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার পরিকাঠামোয় ব্যবহৃত উন্নত মেমরি চিপের বাজারে সংস্থার অবস্থান মজবুত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। অন্যদিকে, নিকেশ অরোরা ২০১৮ সাল থেকে পালো অল্টো নেটওয়ার্কসের প্রধান। এর আগে গুগল ও সফটব্যাঙ্কে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। গুগল ক্লাউডের প্রধান থমাস কুরিয়ানের অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে ক্লাউড পরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এন্টারপ্রাইজ প্রযুক্তি পরিচালনার দক্ষতা।

আরও খবর :  ২৪ ঘণ্টারও বেশি সময় পর স্বাভাবিক মাইক্রোসফটের পরিষেবা, ফিরল আউটলুক ও টিমস

তবে শুধু এই তিনজনই নন, সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় রয়েছেন আরও একাধিক পরিচিত নাম। এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান কোলেট ক্রেস, সংস্থার দীর্ঘদিনের প্রযুক্তি কর্তা ইয়ান বাক, আর্মের রেনে হাস, ইন্টেলের প্রাক্তন প্রধান প্যাট গেলসিঙ্গার এবং এএমডির লিসা সু রয়েছেন আলোচনায়। পাশাপাশি মার্ভেল টেকনোলজির ম্যাট মারফি, অ্যাপলের হার্ডওয়্যার বিভাগের প্রধান জনি সরজি এবং অ্যাপলের প্রাক্তন প্রধান টিম কুকের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে।

এনভিডিয়ার পরবর্তী প্রধানকে একসঙ্গে একাধিক কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে সংস্থার আধিপত্য ধরে রাখার পাশাপাশি আন্তর্জাতিক রাজনৈতিক টানাপড়েন, নিয়ন্ত্রক সংস্থার নজরদারি এবং বিপুল ব্যবসায়িক পরিসর পরিচালনার দায়িত্বও থাকবে তাঁর কাঁধে। তাই প্রযুক্তিগত দূরদর্শিতা, আর্থিক বিচক্ষণতা এবং বড় সংস্থা চালানোর অভিজ্ঞতা—সব মিলিয়েই উত্তরসূরি বেছে নিতে চাইছে এনভিডিয়ার পরিচালন পর্ষদ।

[youtube-feed feed=1]
Read More

Latest News