HomeScrollসামান্থা-রাজের ঘরে এল পুত্রসন্তান, ছেলের নাম কী রাখলেন?
Samantha Ruth Prabhu

সামান্থা-রাজের ঘরে এল পুত্রসন্তান, ছেলের নাম কী রাখলেন?

পুত্রসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী, ছেলের নাম রাখলেন দেব নিদিমোরু

ওয়েব ডেস্ক : জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth)। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে প্রথম সন্তানের জন্ম দিলেন তিনি। ১৯ নভেম্বর তাঁদের পরিবারে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজেই এই সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে সদ্যোজাতের ছোট্ট হাতের সঙ্গে বাবা-মায়ের হাতের একটি ছবি পোস্ট করেছেন সামান্থা। ক্যাপশনে লিখেছেন, “আমাদের সুন্দর ছোট্ট ছেলে। দেব নিদিমোরু। আমাদের হৃদয় এর আগে কখনও এতটা আনন্দে ভরে ওঠেনি।” অভিনেত্রীর এই পোস্ট ঘিরে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা।

আরও খবর :  বিশ্বের সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় শাহরুখ, একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে নজির

সন্তানের জন্মের আগে বাড়িতেই ঘরোয়া পুজোর আয়োজন করেছিলেন সামান্থা ও রাজ। পরিবারের বড়দের আশীর্বাদ নিতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। জুন মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। একটি অনুষ্ঠানে বেবি বাম্প নজরে আসার পর মাতৃত্বের কথা জানান তিনি। তখনই জানিয়েছিলেন, চলতি কাজ শেষ করে কিছুদিনের জন্য মাতৃত্বকালীন বিরতি নেবেন।

২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন সামান্থা ও রাজ। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজে প্রথম একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। পরে ‘সিটাডেল: হানি বানি’তেও একসঙ্গে কাজ করেন। এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এই তারকা দম্পতি।

[youtube-feed feed=1]
Read More

Latest News