HomeScrollহ্যামিলটনগঞ্জের মেলায় ভয়াবহ আগুন! পুড়ে ছাই ১৫টির বেশি ঘর-দোকান, আতঙ্ক এলাকায়
Hamiltongunge Fire

হ্যামিলটনগঞ্জের মেলায় ভয়াবহ আগুন! পুড়ে ছাই ১৫টির বেশি ঘর-দোকান, আতঙ্ক এলাকায়

আলিপুরদুয়ার: শুক্রবার সকালে আলিপুরদুয়ার জেলার হ্যামিলটনগঞ্জ মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। আগুনে ১৫টিরও বেশি ঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। মেলার আশপাশের বেশ কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে আচমকাই মেলার একটি অংশে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও ঘরগুলিতে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় একের পর এক দোকান ও ঘর ক্ষতিগ্রস্ত হয়। মেলার পাশের কয়েকটি বাড়িও আগুনের গ্রাসে চলে আসে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। তাঁদের সঙ্গে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। কীভাবে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখার সম্ভাবনা রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News