HomeScrollহাসিনা ফেরার আগেই জ্বলছে বাংলাদেশ!
Bangladesh

হাসিনা ফেরার আগেই জ্বলছে বাংলাদেশ!

রাজধানীর চার এলাকায় বাসে অগ্নিসংযোগ, ছ’টি জায়গায় বিস্ফোরণ ঘিরে আতঙ্ক

ওয়েব ডেস্ক : শেখ হাসিনার দেশে ফেরার আগে উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh)। তার মধ্যেই মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত রাজধানী ঢাকার একাধিক এলাকায় অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটল। পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরায় চারটি বাসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি শহরের ছ’টি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে কোনও ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

পল্লবীর সিরামিক রোডে রাত ৮টা ৫০ মিনিট নাগাদ মিরপুর লিঙ্ক পরিবহণের একটি বাসে আগুন লাগে। বাসটি রাস্তার ধারে দাঁড় করানো ছিল। তাতে কোনও যাত্রী ছিলেন না। রাত ৯টা ২০ মিনিট নাগাদ মহাখালিতে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহণের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসটি গুলশান থেকে মহাখালির দিকে যাচ্ছিল। এরপর রাত সাড়ে ১০টা নাগাদ বাড্ডা লিঙ্ক রোডে বৈশাখী পরিবহণের বাসে আগুন লাগানো হয়। রাত ১১টা ১৫ মিনিট নাগাদ রামপুরা সেতুর কাছে রাইদা পরিবহণের একটি চলন্ত বাসেও আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা।

আরও খবর :  ‘৯৭ কোটি ভোটারের দেশকে গণতন্ত্র শেখানো অনুচিত’, ভারতকে সমর্থন মেলোনির দলের নেত্রীর

বাসে অগ্নিসংযোগের পাশাপাশি ঢাকার বিভিন্ন প্রান্তে ককটেল বিস্ফোরণ ঘটে। রাত সাড়ে ৮টা নাগাদ মহম্মদপুরের কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে মোটরবাইকে এসে দুই ব্যক্তি ককটেল ছুড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। পরে আসাদ গেট, তেজগাঁও বিভাগের পুলিশ কমিশনারের কার্যালয়ের পাশের রাস্তা, বসিলার এসআরবি-২ অফিসের কাছে এবং রেসিডেনশিয়াল মডেল কলেজের পাশেও বিস্ফোরণ হয়। যাত্রাবাড়ীর সাদাম সুপার মার্কেটের সামনে হানিফ ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেলও বিস্ফোরিত হয়। মহম্মদপুরে বিস্ফোরণের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন ছাত্রলীগের নেতা বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। শ্যামলীতেও সন্দেহের ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর পর্যন্ত আগের ১০ দিনে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ৪৯টি গাড়িতে আগুন লাগানো হয়েছে। একই সময়ে ৫৯টি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩৩টি মামলা দায়ের হয়েছে এবং ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News