ওয়েব ডেস্ক : পেশায় ছিলেন কাঠমিস্ত্রি। পড়াশোনা করেছিলেন দ্বাদশ শ্রেণি পর্যন্ত। কুলগামের সরকারি কলেজে স্নাতক স্তরে ভর্তি হলেও শেষ করেননি পড়াশোনা। তারপর আচমকাই বদলে যায় জীবনের পথ। কাঠমিস্ত্রির কাজ ছেড়ে জঙ্গি সংগঠনে যোগ দেয় মহম্মদ লতিফ ভাট (Lateef Bhat)। ঠিক এক বছর আগে, ২০২৫ সালের ১৮ নভেম্বর জঙ্গি শিবিরে পা রেখেছিল সে। আর ২০২৬ সালের ১৮ নভেম্বর কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় তাঁর।
জম্মু-কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় নাম ছিল ২৩ বছরের লতিফের। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার বাসিন্দা ছিলেন তিনি। লস্কর-এ-তইবার সঙ্গে যুক্ত লতিফের দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সঙ্গেও যোগাযোগ ছিল বলে অভিযোগ।
ভান এলাকার একটি স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে লতিফ। এরপর আশমুজির অন্য একটি স্কুল থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়। পরে কুলগামের সরকারি ডিগ্রি কলেজে স্নাতক স্তরে ভর্তি হলেও পড়াশোনা শেষ করেনি। এরপর কাঠমিস্ত্রির কাজ শুরু করে। কিন্তু ২০২৫ সালের ১৮ নভেম্বর হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরে তাঁর জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার বিষয়টি সামনে আসে।
এক বছর পর এনকাউন্টারে মৃত্যু
নিরাপত্তা সংস্থার তালিকায় মোস্ট ওয়ান্টেড জঙ্গি হিসেবে চিহ্নিত ছিল লতিফ। কুলগাম এলাকায় জঙ্গি কার্যকলাপের নেতৃত্ব দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। একাধিক নাশকতার ঘটনায় তাঁর নাম উঠে আসে। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী। শেষ পর্যন্ত ২০২৬ সালের ১৮ নভেম্বর কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় মহম্মদ লতিফ ভাটের।







