HomeBig newsসাভারকরকে ‘অপমান’সোনিয়ার বই মহারাষ্ট্রে নিষিদ্ধ করার দাবি
Shiv Sena Demands Ban on Sonia Gandhi’s Memoir Over Savarkar Remarks

সাভারকরকে ‘অপমান’সোনিয়ার বই মহারাষ্ট্রে নিষিদ্ধ করার দাবি

হার্পার কলিন্সকে ২০১ ও ৪৪৩ নম্বর পাতা বাদ দেওয়ার দাবি, দাবি না মানলে মহারাষ্ট্রে বই নিষিদ্ধের আর্জি

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বই ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ ঘিরে বিতর্ক আরও তীব্র হল। বীর সাভারকরকে (Veer Savarkar) নিয়ে বইয়ে করা মন্তব্যের প্রতিবাদে সরব একনাথ শিন্ডেপন্থী শিবসেনার নেত্রী শাইনা এনসি। প্রকাশক হার্পার কলিন্সের কাছে বইয়ের ২০১ এবং ৪৪৩ নম্বর পাতা বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, সাভারকরকে অপমান করার পাশাপাশি ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা করেছেন কংগ্রেস নেত্রী। দাবি না মানলে মহারাষ্ট্রে বইটি নিষিদ্ধ করার দাবিও তুলেছেন শাইনা।

মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে শাইনা বলেন, দেশের স্বাধীনতার জন্য সাভারকর জীবনের দীর্ঘ সময় উৎসর্গ করেছিলেন। অথচ তাঁকেই হিন্দুত্বের নামে বিভাজনকারী হিসেবে তুলে ধরা হয়েছে। শিবসেনার এই নেত্রীর বক্তব্য, বালাসাহেব ঠাকরে সাভারকরকে হিন্দুত্বের আত্মা বলে মনে করতেন। সাভারকর দেশের স্বাধীনতার জন্য ১১ বছর কালাপানিতে কাটিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। সোনিয়া গান্ধীর নাগরিকত্ব গ্রহণের প্রক্রিয়ার সঙ্গে সাভারকরের স্বাধীনতা সংগ্রামের তুলনা টেনে শাইনা প্রশ্ন করেন, সাভারকরের অবদান বিচার করার অধিকার সোনিয়া গান্ধীকে কে দিয়েছে?

আরও খবর :  উত্তরাখণ্ডে আধ ঘণ্টার ব্যবধানে পরপর দু’বার ভূমিকম্প! কেঁপে উঠল চামোলি

শাইনার অভিযোগ, বই লেখার স্বাধীনতা সোনিয়া গান্ধীর রয়েছে। কিন্তু সেই সুযোগে ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা তিনি মেনে নেবেন না। তাঁর কথায়, সাভারকরের আত্মত্যাগকে মুছে ফেলার চেষ্টা বরদাস্ত করা হবে না। হার্পার কলিন্সকে অবিলম্বে ২০১ ও ৪৪৩ নম্বর পাতা বাদ দেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে সোনিয়ার বইয়ে বালাসাহেব ঠাকরের সাভারকর-ভাবনার প্রসঙ্গও তুলে ধরেন শিবসেনার মুখপাত্র।

সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং সাভারকরকে নিয়ে সমালোচনা করা হয়েছে। সেখানে ব্রিটিশদের কাছে সাভারকরের ক্ষমাপ্রার্থনার চিঠি লেখার প্রসঙ্গও উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি, স্বাধীনতা সংগ্রামে কংগ্রেস নেতাদের কারাবাস ও অত্যাচার সহ্য করার কথা তুলে ধরেছেন। ২০২৬ সালের ১০ নভেম্বর প্রকাশিত হয় ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’। বইটির প্রকাশনা নিয়ে আগে পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়ার সঙ্গে আলোচনা হলেও পরে সম্পাদনাগত মতপার্থক্যের জেরে সেই উদ্যোগ থেকে সরে আসে প্রকাশক সংস্থা। এরপর বইটির প্রকাশনার দায়িত্ব নেয় হার্পার কলিন্স ইন্ডিয়া।

[youtube-feed feed=1]
Read More

Latest News