HomeScrollজোড়াফুল প্রতীক কার? দিল্লিতে নির্বাচন কমিশনে শুনানি শুরু
TMC Symbol

জোড়াফুল প্রতীক কার? দিল্লিতে নির্বাচন কমিশনে শুনানি শুরু

মমতা ও ঋতব্রত শিবিরের দাবি খতিয়ে দেখছে নির্বাচন কমিশন, প্রথমে অভিষেক-কল্যাণ-ডেরেকদের বক্তব্য শুনছে কমিশন

ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের (TMC) নাম, নির্বাচনী প্রতীক এবং দলের সম্পত্তি ও তহবিলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? এই প্রশ্নের নিষ্পত্তি করতে শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে শুরু হল গুরুত্বপূর্ণ শুনানি। দলের সাংগঠনিক পরিচয় ও জোড়াফুল প্রতীকের অধিকার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই গোষ্ঠীর দাবি খতিয়ে দেখছে কমিশন। শুক্রবার প্রথমে মমতা শিবিরের প্রতিনিধিদের বক্তব্য শোনা হচ্ছে। এরপর ঋতব্রত শিবিরের বক্তব্য শোনার কথা রয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর হয়ে শুনানিতে প্রতিনিধিত্ব করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন। দলের নাম, প্রতীক এবং সাংগঠনিক নিয়ন্ত্রণের উপর নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে কমিশনের সামনে যুক্তি পেশ করছেন তাঁরা। নিজেদের দাবির সমর্থনে জমা দেওয়া নথি ও হলফনামার বিষয়গুলিও শুনানিতে তুলে ধরা হচ্ছে।

আরও খবর :  কলোজিয়ামের সুপারিশ পক্ষপাতদুষ্ট!রাষ্ট্রপতিকে চিঠি লিখে বিস্ফোরক অভিযোগ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বিআর গভাইয়ের

অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর হয়ে কমিশনের সামনে উপস্থিত রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আখরুজ্জামান। মমতা শিবিরের বক্তব্য শোনার পর তাঁদের বক্তব্য শুনবে নির্বাচন কমিশন। দুই পক্ষের দাবি, যুক্তি এবং জমা দেওয়া নথি পর্যালোচনা করেই দলের নাম ও নির্বাচনী প্রতীক সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পথে এগোবে কমিশন। শুক্রবারের শুনানিতে দুই পক্ষ কী যুক্তি তুলে ধরে এবং কমিশন পরবর্তী সময়ে কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

[youtube-feed feed=1]
Read More

Latest News