HomeScrollশনিদেবের কৃপায় ভাগ্যোদয় কোন রাশির? প্রেম, অর্থ ও কর্মক্ষেত্রে কী অপেক্ষা করছে...
Horoscope today

শনিদেবের কৃপায় ভাগ্যোদয় কোন রাশির? প্রেম, অর্থ ও কর্মক্ষেত্রে কী অপেক্ষা করছে শনিবার

ওয়েব ডেস্ক: শনিবারের দিনটি জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশেষ তাৎপর্যপূর্ণ। আজ চাঁদ মীন রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুযায়ী, সকাল ৬টা ৩১ মিনিট পর্যন্ত থাকবে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। এরপর শুরু হবে দ্বাদশী। পাশাপাশি আজ সিদ্ধি যোগ, ব্যাতিপত যোগ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব থাকবে। শনিবার শনিদেবের দিন হিসেবে পরিচিত। জ্যোতিষ গণনা অনুসারে, আজ কোনও রাশির জীবনে আসতে পারে নতুন সুযোগ, আবার কাউকে সতর্ক থাকতে হবে আর্থিক ও পারিবারিক বিষয়ে। দেখে নিন মেষ থেকে মীন—১২ রাশির শনিবারের ভাগ্যফল।

মেষ: নতুন কোনও কাজ শুরু করার পক্ষে দিনটি অনুকূল। আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। সন্তানের কাছ থেকে সুখবর পেতে পারেন। তবে চোখের সমস্যা চিন্তা বাড়াতে পারে। চিকিৎসার জন্য সঞ্চিত অর্থ খরচ হওয়ার আশঙ্কা রয়েছে।

বৃষ: ব্যবসায় ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হতে পারে। প্রেমের সম্পর্ক পরিণতির দিকে এগোতে পারে। প্রাপ্য অর্থ পেতে দেরি হতে পারে। ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। কাউকে অতিরিক্ত বিশ্বাস করা থেকে বিরত থাকুন।

মিথুন: পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন সুযোগ পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ রয়েছে। তবে কর্মক্ষেত্রে জটিলতা এবং বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।

কর্কট: বন্ধুর কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। আটকে থাকা সরকারি কাজ এগোতে পারে। মনের মতো জীবনসঙ্গীর সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে।

সিংহ: কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। বুদ্ধি ও কৌশলের সাহায্যে জটিল পরিস্থিতি সামলাতে পারবেন। নতুন বাড়ি বা জমি কেনার সুযোগ আসতে পারে। তবে জল থেকে বিপদের আশঙ্কা রয়েছে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে আর্থিক ক্ষতি হতে পারে।

কন্যা: ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। কাজের চাপ ও মানসিক উদ্বেগ বাড়তে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। ভাই-বোনের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে। আকস্মিক অর্থলাভের যোগও রয়েছে।

তুলা: কর্মক্ষেত্রে উপস্থিত বুদ্ধির জোরে ভালো সুযোগ পেতে পারেন। কোনও ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের যোগ রয়েছে। তবে অধস্তন কর্মীদের কারণে সমস্যা তৈরি হতে পারে। বিষাক্ত প্রাণীর কামড় থেকে সতর্ক থাকুন।

বৃশ্চিক: উচ্চ রক্তচাপের সমস্যা বাড়তে পারে। দীর্ঘদিন আটকে থাকা কাজ ফের শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে তিক্ততা তৈরি হতে পারে। বিদেশি বাণিজ্যে নতুন চুক্তির সুযোগ আসবে। ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে।

ধনু: কাছের বন্ধুর আচরণে মানসিক আঘাত পেতে পারেন। উপার্জন বাড়লেও সঞ্চয় নিয়ে সমস্যা থাকবে। দূরে কোথাও চাকরির সুযোগ আসতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। কমিশনভিত্তিক কাজে লাভের সম্ভাবনা রয়েছে। পড়াশোনায় প্রত্যাশিত ফল পেতে বাধা আসতে পারে।

মকর: পারিবারিক দায়িত্ব ভাগাভাগি নিয়ে ভাই-বোনের সঙ্গে বিবাদ হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন। গুরুজনের সঙ্গে মতবিরোধের আশঙ্কা রয়েছে। প্রেমের সম্পর্কে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সরকারি চাকরি ও পদোন্নতির ক্ষেত্রে সুখবর পেতে পারেন।

কুম্ভ: ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। তবে মুখ ও গলার সমস্যায় ভুগতে পারেন। বন্ধুর কারণে ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। আত্মীয়দের সঙ্গে বিরোধ বাড়তে পারে। দাম্পত্য জীবনে অশান্তি এবং ব্যবসায়িক অংশীদারের সঙ্গে আইনি জটিলতার আশঙ্কা রয়েছে।

মীন: মানসিক অবসাদ বাড়তে পারে। তবে নতুন কাজের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। বিয়ের সম্বন্ধ এলে এগোনোর আগে ভালোভাবে খোঁজখবর নিন। কাউকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবনাচিন্তা করুন। ভবিষ্যৎ পরিকল্পনা গোপন রাখাই ভালো। আগুনের বিষয়ে সতর্ক থাকুন।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News